ঘটনাস্থলে না থেকেও ভুয়ো মামলা এক মহারাজের বিরুদ্ধে! শিলিগুড়ির জমি নিয়ে মমতায় আস্থা রামকৃষ্ণ মিশনের
২৭ বছর আগে স্বর্গীয় সুনীল কুমার রায় শিলিগুড়ির সেবক রোডের সেবক হাউজের জমি ডিড অফ গিফট করে রামকৃষ্ণ মিশন হেড কোয়ার্টার বেলুড় মঠকে দিয়েছিলেন। এমনটাই জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ।
তিনি বলেন, এর বেনিফিশিয়ারি ছিল রামকৃষ্ণ মিশন, জলপাইগুড়ি। জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন শাখার অধ্যক্ষ হিসেবে ডিড অফ গিফট গ্রহণ করেছিলেন স্বামী অক্ষয়ানন্দজি মহারাজ। যখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে তখন অক্ষয়ানন্দজি মহারাজ জলপাইগুড়িতে ছিলেন না। তখন তিনি এলাহাবাদের প্রয়াগরাজে রামকৃষ্ণ মিশনের শাখাকেন্দ্রে ছিলেন।

রামকৃষ্ণ মিশন ও মঠের প্রয়াত ১০ম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের অন্যতম সেবক ছিলেন তিনি। এটা অত্যন্ত বেদনাদায়ক যে এই অবস্থায় অক্ষয়ানন্দজি মহারাজকে পর্যন্ত টেনে আনা হয়েছে। এবং তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। এর কোনও গ্রহণযোগ্যতা নেই।
স্বামী অক্ষয়ানন্দজি মহারাজের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ। অধ্যক্ষ হিসেবে তিনি যা করণীয় তাই করছেন। স্বামী অক্ষয়ানন্দজি মহারাজ বা শিবপ্রেমানন্দজি মহারাজের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করাকে কোনওরকমভাবেই সমর্থন করা যাচ্ছে না। প্রশাসন ব্যাপারটা বুঝবে বলেই মনে করেন সুবীরানন্দজি মহারাজ।
তিনি আরও বলেছেন, খবর আছে, প্রশাসন এব্যাপারে সিট গঠন করে তদন্ত শুরু করেছে। ওরা শিলিগুড়িতে গিয়েছে। পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করার খবর তিনি পেয়েছেন বলে জানিয়েছেন, সুবীরানন্দজি মহারাজ। তবে মূল অভিযুক্ত প্রবীর রায়কে এখনো গ্রেফতার করতে পারেনি।
জলপাইগুড়ি আশ্রমের অধ্যক্ষ মারফত জানা গিয়েছে এই ঘটনার ব্যাপারে শিলিগুড়ি মেয়র গৌতম দেব ব্যক্তিগতভাবে ব্যাপারটি দেখছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখতে বলেছেন। খুব তাড়াতাড়ি বিষয়টির পুরো সমাধান হবে হলেও আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত বৃহস্পতিবার ভক্তিনগর থানার পুলিশ শিলিগুড়ির সেবক রোডে সেবক হাউসের চাবি তুলে দেয় রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের হাতে। গত রবিবার গভীর রাতে সেখানে হামলা চালিয়েছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। সেখানে থাকা সন্যাসীদের মারধর করার পাশাপাশি তাঁদেরকে সেবক হাউস থেকে বের করে দেওয়া হয়। পরের দিন পুলিশ সেখানে গিয়ে তালাও ঝুলিয়ে দেয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications