Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election: বড় জয় পরেও হুগলিতে পদত্যাগের হিড়িক তৃণমূলে! কারণ একেবারে চমকে দেবে

Lok Sabha Election 2024: লোকসভা ভোটে বাংলা জুড়ে তৃণমুলের জয়ের জয়কার। কিন্তু নিজেদের এলাকায় ভালো ফল হয়নি। এরপরেই পদত্যাগ করলেন তৃণমূলের একের পর এক প্রধান উপ প্রধান। ঘটনায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, এদের বিবেক আছে। তাই সবাই পদত্যাগ করেছেন।

পাল্টা বিজেপির কটাক্ষ চুঁচুড়ার বিধানসভা জুড়ে (Lok Sabha Election 2024) ফল খারাপ। তাই আগে বিধায়কের উচিত পদত্যাগ করা। হুগলি লোকসভা কেন্দ্রে রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছেন ৭৬,৮৫৩ ভোটে। হুগলি কেন্দ্রে জিতলেও হুগলির সাতটি বিধানসভার মধ্যে তিনটিতে পরাজয় হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের।

Lok Sabha Election

তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান চুঁচুড়া বিধানসভায়। যা খোদ তৃণমূল বিধায়কের কেন্দ্র। আর সেখানেই বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে রচনার বন্দ্যোপাধ্যায়ের থেকে ৮,২৮৪ ভোট বেশি দিয়েছেন চুঁচুড়ার ভোটাররা। তাই দলের প্রার্থী জিতলেও বিধানসভা জুড়ে সেই উন্মাদনা অনেকটাই ফিকে হয়েছে।

হারের কারন পর্যালোচনা করতে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ব্যান্ডেল, দেবানন্দপুর,কোদালিয়া-১ ও কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান দের পাশাপাশি হুগলি চুঁচুড়া পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তৃণমূল সূত্রে খবর, সেই বৈঠকে উপস্থিত সকলের উপর তীব্র ক্ষোভ উগরে দেন বিধায়ক।

এরপরই শুক্রবার সংশ্লিষ্ট পঞ্চায়েত গুলোর প্রধান উপ-প্রধানরা মগড়া বিডিও অফিসে গিয়ে পদত্যাগ করেন। পদত্যাগ করেছেন কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সুচেতা মান্না পাল। তিনি অবশ্য দলীয় চাপ অস্বীকার করেন। তিনি দাবী করেন, দলের পরাজয়ের দায় নিজের ঘাড়ে নিয়েই পদত্যাগ করেছেন।

বিধায়ক অসিত মজুমদার বলেন, চারটি পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান পদত্যাগ করেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই কারণ তাদের বিবেক আছে। তারা থাকা অবস্থায় দলের পরাজয় হয়েছে। মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। কেন তা নিয়ে বসে পর্যালোচনা করব।

যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি কোদালিয়া ১, দেবানন্দপুর এবং ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধান উপ প্রধানরা। কোদালিয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলা ঘোষ মাঝি জানান, যা বলার বিধায়ক বলবেন। চুঁচুড়া পুরসভার ৬ নং ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের অভিযোগ, মানুষের সঙ্গে বিশেষ করে দলের কর্মী এবং কাউন্সিলরদের সঙ্গে খারাপ ব্যবহারের ফল এটা। কাউন্সিলরদের সঙ্গে কুকুর ছাগলের মত ব্যবহার করেন বিধায়ক।

Lok Sabha Election 2024

অন্যদিকে বিজেপির সুরেশ সাউ কটাক্ষ করে বলেন, পরাজয়ের দায় যদি নিতেই হয় তাহলে বিধায়ক নিক। তিনিই তো চুঁচুড়ার অভিভাবক। সবার আগে তার পদত্যাগ করা উচিত বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+