Locket Chatterjee: হুগলিতে লকেটের প্রচারে বাধা পুলিশের, রাস্তায় বসে পড়লেন বিজেপি নেত্রী
হুগলিতে প্রচারে ধুন্ধুমার। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বাইক ব়্যালিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের। প্রতিবাদে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাতে সামিল হয়েছে প্রার্থী নিজেও। ভদ্রেশ্বরে লকেটের প্রচার ঘিরে তুমুল অশান্তি তৈরি হয়েছে।
হুগলীর ভদ্রেশ্বর গেট বাজার থেকে মগরা রাম কৃষ্ণ সিনেমা হল পর্যন্ত প্রায় ২৫ কিমি বাইক মিছিলের প্রস্তুতি বিজেপির।লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই বাইক মিছিল হবার কথা।তার আগে ভদ্রশ্বরের গেট বাজারের প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।চন্দননগর পুলিশের ডিসিপি,এসিপি,আইসি দের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মিছিলের অনুমতি না থাকায় আটকানোর চেষ্টা করবে পুলিশ তার আয়োজন রয়েছে।

হুগলির বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। অভিনেত্রী হলেও লকেট চট্টোপাধ্যায় এখন পুরোপুরি রাজনীতিক। ১০ বছর হয়ে গিয়েছে তিনি অভিনয় জগত ছেড়ে দিয়েছেন। প্রথমে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। পরে আবার তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপিতে এখন বেশ ভালো অবস্থানেই রয়েছেন লকেট চট্টোপাধ্যায়।
এবার হুগলিতে হাইভোল্টেজ লড়াই হতে চলেছে। বিজেপির বিরুদ্ধে দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। রচনার সমর্থনে ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গিয়েছে। রচনাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করলেও লকেট কিন্তু তাঁকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন যতই রচনা বনাম লকেট লড়াইয়ের কথা বলুক না কেন তৃণমূল কংগ্রেস। আসলে লড়াইটা মোদী বনাম মমতাই। কাজেই তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করল সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে লড়াই যে জমে যাবে তাতে কোনও সন্দেহ নেই।
ভদ্রেশ্বরে ইন্দ্রনীল সেনকে নিয়ে বিস্ফোরক লকেট চাটার্জি। হুগলির সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চাটার্জি বলেন, এখানে গায়ক আছে, বিধায়ক না গায়ক। মঞ্চে মঞ্চে গান করে বেড়ান। মমতা ব্যানার্জীকে আনন্দ দিয়ে বেড়ান। আর এদিকে দুর্নীতি করেন। কোনও মানুষের সেবা করেন না। চারিদিকে দেখবেন বড় বড় রিসোর্ট বানিয়েছেন চন্দননগরের বুকে।
মোহর বানিয়েছেন। কোথা থেকে এটা মোহর পেয়ে মোহরের বাড়ি বানালো। আমরা দেখছি কথা থেকে মোহর আসছে। এর জবাব চন্দননগরের মানুষ দেবে ভদ্রেশ্বরের মানুষ দেবে। কথা থেকে এটা টাকা আসছে, কারা দেয়। সিবিআই ইডির কাছে সব তথ্য আছে। যাবে সিবিআই রেড করতে ইডি রেড করতে চন্দননগরের ঘরে ঘরে ঢুকবে তখন বুঝতে পারবেন কার ঘরে কত টাকা আছে।












Click it and Unblock the Notifications