Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আফ্রিকা কাপ অব নেশনস: বিতর্ক মিটিয়ে আইভরি কোস্টের দলে ডাকা হল প্রিমিয়ার লিগের এই তারকা’কে

মনোমালিন্য মিটিয়ে দলের অন্যতম প্রধান অস্ত্র'কে ফেরালেন আইভরি কোস্টের কোচ প্যাট্রিক বিউমিলে। আফ্রিকা কাপ নেশনস-র জন্য ক্রিস্টাল প্যালেসের তারকা স্ট্রাইকার উইলফ্রেড জাহা'কে দলে ডাক দিলেন এই ফরাসি কোচ।

আফ্রিকা কাপ অব নেশনস: বিতর্ক মিটেয়ে আইভরি কোস্টের দলে ডাকা হল প্রিমিয়ার লিগের এই তারকা’কে

নভেম্বরে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে আইভরি কোস্টের দলে ডাকা হয়নি জাহা'কে। প্যাট্রিক জানিয়েছিলেন, জাহা নিজেই নাকি আইভরি কোস্টের হয়ে খেলতে চাননি এবং আর খেলতেও চান না তিনি। বিউমিলের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছিলেন জাহা। তিনি জানিয়েছিলেন, জাতীয় দলে খেলাটা তাঁর কাছে এতটাই গর্বের যে এই বিষয়টাকে তিনি কখনওই অবেহেলা করতে পারেন না।

প্রিমিয়ার লিগে সমীহ আদায় করে নেওয়া নাম উইফ্রেড জাহা। চলতি মরসুমে ক্রিস্টালের জার্সিতে ১৬ ম্যাচে পাঁচটি গোল করে ফেলেছেন ইতিমধ্যেই। ১৯৯২ এবং ২০১৫ আফ্রিকা কাপ অব নেশনস কাপের বিজয়ী দল আইভরি কোস্ট প্রতিযোগীতার আসন্ন সংস্করণে রয়েছে গ্রুপ 'ই'-তে। ওই একই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে আলজেরিয়া, সিয়েরা লিওন, ইকুয়াটোরিয়াল গুইনিয়া। ২০২২-এর ৯ জানুয়ারি থেকে শুরু হবে আফ্রিকা নেশনস কাপ।

১২ জানুয়ারি ইকুয়াটোরিয়াল গুইনিয়া'র বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আইভরি কোস্ট। গ্রুপের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ সিয়েরা লিওন। গ্রুপ শেষ ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে জাহা'র দেশ।

তারুণ্যের উপর নজর দিলেও আফ্রিকা কাপ অব নেশনস-এর জন্য ঘোষিত দলের অভিজ্ঞতা'কেই বেশি প্রাধান্য দিয়েছেন কোচ। জাহা ছাড়াও দলে ডাক পেয়েছেন অ্যাজাক্সের সেন্টার ফরোয়ার্ড সেবাস্তিয়ান হল। ২০১৫-তে বিজয়ী দলের আরও পাঁচ জন ফনটবলারকে রাখা হয়েছে এই দলে। ২০১৫-এর ছয় জনের মধ্যে উল্লেখযোগ্য নাম দুই ডিফেন্ডার সার্জি আউরা এবং এরিক বেইলি। আক্রমণভাগে রয়েছেন ম্যাক্স গার্ডেল।

আইভরি কোস্ট:

গোলরক্ষক: সাইলভেন বোহোউ, বাদরা আলি, ইরা টেপ, সিসে আব্দুল করিম

ডিফেন্ডার: সার্জি আউরা, এরিক বেইলি, উইলি বলি, উইলফ্রেড কানন, ওদিলন কসনৌ, সিমন দেলি, ঘিসলাইন কোনান

মিডফিল্ডার: হাবিব মাইগা, সেরি ডি, ইব্রাহিম সাঙ্গারে, জিন ড্যানিয়েল আকপা আকপ্রো, ফ্র্যাঙ্ক কেসেই, হামিদ জুনিয়র ট্রায়রে, জিন মাইকেল সেরি

ফরওয়ার্ড: ম্যাক্সওয়েল কর্নেট, ম্যাক্স গার্ডেল, জার্মি বোগা, উইলফ্রেড জাহা, জিন এভরার্ড কুয়াসি, নিকোলাস পেপে, ক্রিস্টিয়ান কুয়ামে, সেবাস্তিয়ান হেলার, জন বলি, কোনাতে করিম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+