বিশ্বকাপেও কোনও স্থায়ী অধিনায়ক নেই ব্রাজিলের! জানেন কেন
বিশ্বকাপের মতো মঞ্চে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল দলে কোনও স্থায়ী অধিনায়ক নেই।
দুঙ্গা, কাফুর মতো অধিনায়ক ব্রাজিল দলকে নেতৃত্বে দিয়ে বিশ্বকাপ জিতিয়েছেন। অথচ বিশ্বকাপের মতো মঞ্চে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল দলে কোনও স্থায়ী অধিনায়ক নেই। গ্রুপ লিগের তিনটি ম্যাচে তিনজন আলাদা অধিনায়কের নেতৃত্বে হলুদ-সবুজ জার্সিধারীরা খেলেছে। কিন্তু কেমন এমন অবস্থা?

সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে দলের অধিনায়ক ছিলেন অভিজ্ঞ মার্সেলো। পরের ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে অধিনায়ক করা হল থিয়াগো সিলভাকে। আর সার্বিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে মিরান্ডাকে অধিনায়কের আর্ম ব্যান্ড হাতে নামতে দেখা গিয়েছে।
ঘটনা হল, ২০১৬ সালে কোচ তিতে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পরে একটিমাত্র ম্যাচ ব্রাজিল হেরেছে। বাকী ১৮টিতে জয় এসেছে। বাকী ম্যাচ ড্র হয়েছে। তিতে মনে করেছেন, আন্তর্জাতিক ম্যাচে এমনিতেই অনেত চাপ থাকে। তার উপরে কোনও একজন সব ম্যাচে অধিনায়ক হলে তার উপরে বাড়তি দায়িত্ব এসে যায়।
ফলে ঘুরিয়ে ফিরিয়ে অধিনায়কত্ব করলে চাপ কমবে। তিতের এই থিওরিই ব্রাজিল দলের খেলা অনেক ফুরফুরে করে দিয়েছে। খোলা মনে সকলে খেলা উপভোগ করছেন।
থিয়াগো সিলভার নেতৃ্তবে আর্জেন্তিনার বিরুদ্ধে ২০১৭ সালের ৯ জুন ব্রাজিল ০-১ গোলে হেরেছে। সেটাই একমাত্র হার। এছাড়া রেনাতো অগাস্তোর নেতৃত্বে সবচেয়ে বড় জয় ব্রাজিল পেয়েছে ৫-০ গোলে বলিভিয়ার বিরুদ্ধে ২০১৭ সালের ৫ অক্টোবর। এছাড়া এই দুই বছরে ঘুরিয়ে ফিরিয়ে ১৭ জন ব্রাজিল দলের অধিনায়কত্ব করেছেন।












Click it and Unblock the Notifications