চ্যাম্পিয়ন্স লিগের সমান্তরাল ফুটবল টুর্নামেন্ট ঘিরে দুই ভাগ বিশ্ব, উয়েফার হুমকি, রাষ্ট্রপ্রধানদের সমালোচনা
চ্যাম্পিয়ন্স লিগের সমান্তরাল ফুটবল টুর্নামেন্ট ঘিরে দুই ভাগ বিশ্ব, উয়েফার হুমকি, রাষ্ট্রপ্রধানদের সমালোচনা
আচমকাই চ্যাম্পিয়ন্স লিগের সমান্তরাল ফুটবল টুর্নামেন্টের ভাবনা আলোড়ন ফেলে দিয়েছে বিশ্বে। ইউরোপীয়ান সুপার লিগের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে ১২টি বড় ক্লাব। আর সেটাই মাথাব্যাথার কারণ হয়েছে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা উয়েফা। যারা ক্ষিপ্ত হয়ে ওই ক্লাবগুলিকে রীতিমতো হমকি দিয়ে সাবধান করছে। ইউরোপে সমান্তরাল ফুটবল লিগের সমালোচনায় সরব হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। কার্যত দুই ভাগ হয়ে গিয়েছে ফুটবল বিশ্ব।

ইউরোপিয়ান সুপার লিগ
উয়েফা এবং ফিফাকে কার্যত শুরু করে ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগের সমান্তরাল ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে শুরু হতে চলা ইউরোপিয়ান সুপার লিগ বা ইসিএলে অংশ নিতে চলেছে ইংল্যান্ডের আর্সেলোনা, চেলসি, লিভারপুল, ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। স্প্যানিশ লিগ থেকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আটলোটিকো মাদ্রিদ এই লিগে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতালিয় লিগ থেকে এই টুর্নামেন্টে অংশ নেবে জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান। সবমিলিয়ে আপাতত ১২ ক্লাব নিয়ে শুরু হতে চলেছে ইসিএল। যেখানেো আরও তিনটি ইউরোপিয় ক্লাবের যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছে। পুরুষ-নারী উভয় স্তরেই এই লিগের আসর বসবে বলে জানানো হয়েছে।

কী এবং কেন এই লিগ
এখনও পর্যন্ত যা খবর, আগামী অগাস্ট থেকে ইউরোপিয়ান সুপার লিগ শুরু করার কথা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে টুর্নামেন্টের ম্যাচগুলি হওয়ার কথা রয়েছে। লিগ ২০ দলের করার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর। ১৫টি ক্লাব ইসিএলের প্রতিষ্ঠিত সদস্য হতে পারে। যেখানে এক একটি বিভাগে দশটি করে দল হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে ফুটবল খেলবে। চ্যাম্পিয়ন্স লিগের মতোই নক আউট পর্ব শেষে কোনও এক নিরপেক্ষ মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বলা হয়েছে যে চ্যাম্পিয়ন্স লিগের থেকে অনেক বেশি অর্থ উপার্জন করবে ইসিএল। তাতে ফুটবলাররাও উপকৃত হবে বলে দাবি করা হয়েছে। তার আগে ফুটবলের পরিকাঠামো উন্নয়ন এবং অতিমারী পরিস্থিতির সঙ্গে লড়াইয়ের স্বার্থে ইউরোপের ক্লাবগুলি সম্মিলিতভাবে ৩.৫ বিলিয়ন ইউরো খরচ করার কথা জানিয়েছে।

ক্ষিপ্ত উয়েফার হুমকি
ইউরোপিয় ক্লাবগুলির সম্মিলিত প্রচেষ্টায় শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স লিগের সমান্তরাল টুর্নামেন্ট নিয়ে ক্ষিপ্ত হয়ে রয়েছে উয়েফা। ইএসএল-কে জঘন্য বলে আখ্যা দিয়েছে ইউরোপিয় ফুটবল সংস্থা। এই লিগে অংশ নিতে চলা ক্লাবগুলিকে নিষিদ্ধ ঘোষণা করার হুমকি দিয়েছে উয়েফা। এই ইস্যুতে ইউরোপিয় ফুটবল সংস্থার পাশে দাঁড়িয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন, লা লিগা, ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ও লিগা সিরি এ। ঘটনার নিন্দায় সকব হয়েছে ফিফা।

রাষ্ট্রপ্রধানদের সমালোচনা
ইউরোপিয়ান সুপার লিগের তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। রীতিমতো টুইট করে তিনি এই লিগ বন্ধের আর্জি জানিয়েছেন। ইএসএল নিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছে ফুটবল বিশ্ব।












Click it and Unblock the Notifications