এটিকে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন, টাইব্রেকারে ধরাশায়ী বেঙ্গালুরু এফসি

আইএসএল খেতাব জিতল । আজ ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফাইনালে প্রথমার্ধে ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে তা গিয়ে দাঁড়ায় ২-২। অতিরিক্ত সময়ে দুই দলই একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ব্রুনো রামিরেজের শট বিশাল কাইথের বাঁচানো এবং পাবলো পেরেজ বল বাইরে মারায় ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সবুজ মেরুন।

এটিকে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন

পেনাল্টি শ্যুটআউটে কোস্টা প্রথম গোল করেন বেঙ্গালুরু এফসির হয়ে। এটিকে মোহনবাগানের শট নিতে যান দিমিত্রি পেত্রাতোস। ৯০ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে দুটি গোল করেছিলেন, টাইব্রেকারেও জোরালো শটে গোল করে গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করেন। বেঙ্গালুরুর হয়ে পেনাল্টি শ্যুটআউটে দ্বিতীয় গোলটি দারুণভাবে করেন রয় কৃষ্ণ। লিস্টন কোলাসোর গোলে ২-২ করে ফেলে বাগান।

বেঙ্গালুরুর তৃতীয় শট নিতে যান ব্রুনো রামিরেজ। তাঁর শট রুখে দেন বিশাল কাইথ। এতে স্বাভাবিকভাবেই চাপে পড়ে যায় বেঙ্গালুরু। কিয়ান নাসিরির গোলে এটিকে মোহনবাগান এগিয়ে যায় ৩-২ ব্যবধানে। সুনীল ছেত্রীর গোলে বেঙ্গালুরু ৩-৩ করে। যদিও মনবীর সিং গোল করতে কোনও ভুল করেননি। বাগান এগিয়ে যায় ৪-৩-এ। পাবলো পেরেজ বাইরে মেরে বসায় খেতাব জয় নিশ্চিত হয় বাগানের।

এটিকে এর আগে তিনবার আইএসএল খেতাব জিতেছে। এটিকে মোহনবাগান জিতল প্রথমবার। ২০২০-২১ মরশুমে মুম্বই সিটি এফসির কাছে ফাইনালে হেরে গিয়েছিল এটিকে মোহনবাগান। আজকের ফাইনালের আগে এটিকে মোহনবাগান ৬টি সাক্ষাতে চারবার হারিয়েছিল বেঙ্গালুরু এফসিকে, একটি পরাজয় এবং একটি ম্যাচ ড্র হয়েছিল। ২০১৮-১৯ মরশুমের পর দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি ছিল বেঙ্গালুরুর সামনে। যদিও ২০১৭-১৮ মরশুমের পর এবারও তাদের রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো।

ম্যাচ দেখতে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবারের আইএসএলে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও দল শেষ অবধি চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। দলের এই সাফল্য প্রত্যাশিতই ছিল বলে দাবি তাঁর। তিনি বলেন, এটিকে সরে যাচ্ছে মোহনবাগানের আগে থেকে। সামনের মরশুম থেকে এই ফ্র্যাঞ্জাইজির নাম হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস।

বাগানের কোচ হুয়ান ফেরান্দো বলেন, যেভাবে ফুটবলাররা আত্মত্যাগ করেছেন তাতে এই সাফল্য তাঁদের প্রাপ্য ছিল। এবার সুপার কাপ জয় লক্ষ্য। এটিকে মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটাল বলেন, এই সাফল্য সতীর্থদের জন্যই হয়েছে। খুবই আবেগপ্রবণ লাগছে। চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে। এদিনের ম্যাচে ৯০ মিনিটের মধ্যে জোড়া গোল করেন বাগানের দিমিত্রি পেত্রাতোস। দুটিই পেনাল্টি থেকে। প্রথমার্ধে সুনীল ছেত্রী পেনাল্টি থেকে গোল করার পর রয় কৃষ্ণর গোলে বেঙ্গালুরু এফসি এগিয়ে গিয়েছিল দ্বিতীয়ার্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+