Virat Kohli-Sunil Chetri: ৮ বনাম ১৮, ফিটনেস ট্রেনিং নিয়ে সমাজ মাধ্যমে বিরাটকে পাল্টা দিলেন সুনীল
একজন দেশে ফুটবল আইকন, অন্যজন ক্রিকেটের। একজন আইপিএলে খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অন্যজনের আইএসএল ক্লাব বেঙ্গালুরু এফসি। খেলার মাঠে দুই জনের অমিল থাকলেও ক্লাবের শহর গতভাবে দুজনেরই মিল রয়েছে। সুনীল ছেত্রী এবং বিরাট কোহলি। দুজনই ভারতীয় খেলাধুলার রোল মডেল। মাঠের বাইরে দুই ক্যাপ্টেনের বন্ধুত্বের রসায়নও কিন্তু বেশ ভালো। একে অপরের প্রতি বিরাট শ্রদ্ধাশীল।
কিন্তু সম্প্রতি কি তাদের বন্ধুত্বের চিড় ধরেছে? সোশ্যাল সাইটে বিরাটকে পাল্টা খোঁচা দিলেন বিরাট কোহলি। যা নিয়ে সরগরম সমাজ মাধ্যম।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার সাইটে দুটি ছবি শেয়ার করেছিলেন কোহলি। সেই ছবিতে বিরাট কোহলিকে জিমে কসরত করতে দেখা যাচ্ছে। এই ছবির ক্যাপশনে বিরাট কোহলি লিখেছেন, 'প্রতিটি দিন লেগ ডে হওয়া উচিত। ৮ বছর এবং গণনা চলছে।'
.@chetrisunil11 agrees, everyday should be leg day 🦵 1️⃣8️⃣ years and counting 💪🏽😉#IndianFootball ⚽️ #BlueTigers 🐯 @imVkohli https://t.co/3xi3387Ynf pic.twitter.com/BetFlnCh9t
— Indian Football Team (@IndianFootball) July 10, 2023
সমাজমাধ্যমে দেওয়া দুইটি ছবিতে বোঝা যাচ্ছে, বিরাট পায়ের পেশির শক্তি বৃদ্ধির ট্রেনিং করছেন । সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বার্তা দিতে চেয়েছেন, প্রতি দিন অবশ্যই পায়ের যত্ন নিন। কোহলির এই ফিনটেস ট্রেনিং মুগ্ধ করেছে নোভাক জকোভিচকেও। বিরাটের ছবিতে লাইক দিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। পাশাপাশি স্বামীর ছবিতে লাইক দিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও।

২৪ ঘন্টার মধ্যেই পাল্টা টুইট করলেন সুনীল ছেত্রী। তবে তিনি নিজে করেননি। তাঁর হয়ে সমাজ মাধ্যমে আসরে নামল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারত অধিনায়কের জিম করার একটি ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল সাইটে, যার ক্যাপশন এর লেখা হয়েছে সুনীল ছেত্রীও মানছেন প্রত্যেক দিনই 'লেগ ডে’ হওয়া উচিত। ১৮ বছর ধরেই এই ধারা চলছে।
Everyday should be a leg day 🦵. 8 years and counting. 🙌 pic.twitter.com/MgQK7LZHzI
— Virat Kohli (@imVkohli) July 8, 2023
অর্থাৎ ৮ বনাম আঠারো। রবিবার বিরাট কোহলি আট বছর ধরে ফিজিকাল ট্রেনিংয়ের মাধ্যমে পায়ের পেশী শক্তি বাড়ানোর কথা তুলে ধরেছিলেন। সোমবার সুনীল ছেত্রী আরও একধাপ এগিয়ে গেলেন। দীর্ঘদিন ধরেই ভারতীয় ফুটবল সাক্ষী আছে সুনীলের পায়ের যাদুর।
আন্তর্জাতিক ম্যাচে সুনীল ছেত্রীর গোলসংখ্যা এখন ৯২। তাঁর সামনে বিশ্বফুটবলের মহাতারকারা। লিও মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সুনীল ছেত্রী বলছেন, ব্যক্তিগত রেকর্ড নয় দেশের হয়ে পারফর্ম করাটাই সুনীলের কাছে প্রধান লক্ষ্য।

এইবারই প্রথম নয় এরআগেও কোহলি তাঁর জিম করার ছবি প্রকাশ্যে এনেছেন। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ছুটির বিরতিতেও তাঁর ফিটনেস ট্রেনিং বন্ধ থাকেনি। কোহলির মতোই ফিটনেস সচেতন সুনীলও। বয়স বাড়লেও মাঠে তাঁর ফিটনেসে খামতি পড়েনি।












Click it and Unblock the Notifications