Virat Kohli-Sunil Chetri: কোহলির সঙ্গে কী কথা হয়? চ্যাট ফাঁস করলেন সুনীল ছেত্রী
দুই জনই ভারতীয় খেলাধুলার রোল মডেল। মাঠের বাইরে দুই ক্রীড়াবিদের বন্ধুত্বের রসায়নও কিন্তু বেশ ভালো। বিরাট কোহলি-সুনীল ছেত্রী। একে অপরের প্রতি বিরাট শ্রদ্ধাশীল। তাঁদের বন্ধুত্বের কথা এবার প্রকাশ্যে আনলেন সুনীল ছেত্রী। সম্প্রতি একটি সাক্ষাতকারে বিরাট কোহলি এবং তাঁর রসায়ন নিয়ে মুখ খুলেছেন ভারত অধিনায়ক।
মঙ্গলবার এক সাক্ষাত্কারে সুনীল বলেন, 'বিরাট এবং আমি সাধারণ বিষয় নিয়ে কথা বলি। আমরা একে অপরকে প্রচুর মজার কথা শেয়ার করি। প্রচুর জোকস ও মজার বিষয় শেয়ার করি আমরা। আমার সঙ্গে বিরাটের গম্ভীর বিষয় নিয়েও আলোচনাও হয়েছে।'

একইসঙ্গে সুনীল উল্লেখ করেন, 'এমন কিছু পর্যায় এসেছে যেখানে আমরা বেশ কিছু মাস ধরে একে অপরের সঙ্গে কথা বলিনি, কিন্তু ভালো দিক হল কোহলি যেটা বোঝেন আর আমিও তা বুঝি। তবে আমরা যেখানে শেষ করি, সেখান থেকেই আবার কথা বলা শুরু করি।"
খেলার মাঠ আলাদা হলেও, দুই জনেই সফল ক্রীড়াবিদ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। কেরিয়ার নিয়েও দুই ক্রীড়াবিদের মধ্যে আলোচনা হয়ে থাকে। এই নিয়ে সুনীল বলেছেন, "কিছু কিছু সময় গিয়েছে আমাকে সমালোচিত হতে হয়েছে, পারফর্ম করার জন্যও চাপ পড়েছে। আবার কোহলিকে একই ঘটনার মুখোমুখি হতে হয়েছে। আর ওনাকেও পারফর্মেন্সের জন্য চাপে পড়তে হয়েছে। আর এই নিয়েই আমাদের মধ্যে কথা হয়েছে। উনি বোঝেন যে সবাই এই সব বুঝতে পারে না এবং আমরা এই বিষয় নিয়েই আলোচনা করি।"

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক আরও উল্লেখ করেন, 'কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও আমরা একে অপরের পাশে দাঁড়াই। আমরা একে অপরের সঙ্গে এমন সময় চ্যাট করি যখন নিজেদের প্রকাশ করার জন্য পাশে কাউকে প্রয়োজন হয়। বিরাট আমার এমন অনেক কথা বোঝে, যা বাকিরা বুঝতে পারে না।'
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার সাইটে দুটি ছবি শেয়ার করেছিলেন কোহলি। এই ছবিতে বিরাট কোহলিকে জিমে কসরত করতে দেখা যাচ্ছে। এই ছবির ক্যাপশনে বিরাট কোহলি লিখেছেন, 'প্রতিটি দিন লেগ ডে হওয়া উচিত। ৮ বছর এবং গণনা চলছে।'

এর পাল্টা এআইএফএফ- পক্ষ থেকে ভারত অধিনায়কের জিম করার একটি ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল সাইটে, যার ক্যাপশন এর লেখা হয়েছে সুনীল ছেত্রীযও মানছেন প্রত্যেক দিনই লেগ ডে হওয়া উচিত। ১৮ বছর ধরেই এই ধারা চলছে।












Click it and Unblock the Notifications