রোনাল্ডোর সমর্থনে কলম ধরলেন বিরাট, ইনস্টাগ্রামে পোস্ট করলেন আবেগঘন বার্তা

রোনাল্ডোর সমর্থনে কলম ধরলেন বিরাট, ইনস্টাগ্রামে পোস্ট করলেন আবেগঘন বার্তা

চোখের জলে বিশ্বকাপকে বিদায় জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 'সর্বজ্ঞানী' পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোস নিজের 'প্রতিহিংসা' চরিতার্থ করতে গোটা দলকে ডুবিয়েছেন এবং বিশ্বের মঞ্চে পর্তুগালের মুখ ছোট করেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ফুটবলারকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন প্রথম থেকে। এত দুঃসাহস দেখানোর ধৃষ্টতা রাখেন না কেউ। গোটা বিশ্ব সাক্ষী থেকেছে কী ভাবে চোখের জল ফেলে চোখ মুছতে মুছতে করিডর দিয়ে ড্রেসিং রুমে ফিরেছেন রোনাল্ডো।

রোনাল্ডোর সমর্থনে কলম ধরলেন বিরাট, ইনস্টাগ্রামে পোস্ট করলেন আবেগঘন বার্তা

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা নক্ষত্রের এই বিদায় মেনে নিতে পারেননি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। রোনাল্ডোর পাশে দাঁড়িয়ে তাঁর সমর্থনে ইনস্টাগ্রামে লিখেছেন বিরাট। কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন, "কোনও খেতাব বা ট্রফি তোমার কৃতিত্ব কম করতে পারে না, যা তুমি করেছ এই খেলার জন্য এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সমর্থকদের জন্য। কোনও খেতাবই সেই ইম্প্যাক্ট বোঝাতে পারে না যা তোমার রয়েছে বিশ্বের ফুটবলপ্রেমীদের উপর, আমার এবং আমার মতো সমর্থকদের উপর যাঁরা বোঝে তাঁরা কী অনুভব করছে যখন তাঁরা তোমার খেলা দেখে। এটা ভগবানের থেকে পাওয়া পুরস্কার। আমার কাছে তুমিই বিশ্বের সর্বকালের সেরা।"

কাতার থেকে রোনাল্ডোর ছিটকে যাওয়া কার্যত নিশ্চিত করে দিল এই মহান ফুটবল নক্ষত্র তাঁর কেরিয়ার শেষ করতে চলেছেন বিশ্বকাপ না জিতেই। ২০২৬ সালে পরবর্তী বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে এবং তা হবে আমেরিকা, কানাডায়। সেই সময়ে রোনাল্ডোর বয়স হবে ৪১ বছর, এখনই কিছু দিন পর ৩৮ বছরে পা রাখবেন তিনি। কাতারে দলের একটি নক আউট ম্যাচেও শুরু থেকে মাঠে নামেননি রোনাল্ডো কারণ পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস তাঁক দুই ম্যাচেই পরিবর্ত ফুটবলার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন। পাঁচ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী, পাঁচ বারের ব্যালন ডি'ওর জয়ী রোনাল্ডোর সঙ্গে ফার্নান্দোর এই আচরণ গোটা বিশ্ব ভাল ভাবে মেনে নয়নি। চরম ভৎসিত হয়েছেন তিনি। পর্তুগালের কিংবদন্তি লুইস ফিগো স্পষ্ট ভাবে জানিয়েছেন পর্তপুগালের এই হারের ব্যর্থতা এবং দায় সম্পূর্ণ কোচের।

রোনাল্ডোই ঘরের মাঠে খুব সম্ভবত নিজের কেরিয়ারের শেষ ক্রিকেট বিশ্বকাপ খেলতে চলেছেন বিরাট কোহলি ২০২৩ সালে। যদিও রোনাল্ডো এবং বিরাটে পরিস্থিতি এক নয় কারণ ২০১১ সালে বিরাট কোহলি ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। বিরাটের কাছের বন্ধু এবং ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি কেনও বিশ্বকাপে নিজের অভিযান সমাপ্ত করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+