বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমর্থকদের স্বচ্ছন্দের জন্য কাতার প্রশাসনকে উদারনীতি নেওয়ার বার্তা আমেরিকার
FIFA World Cup 2022: বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমর্থকদের স্বাচ্ছন্দের জন্য কাতার প্রশাসনকে কড়া বার্তা আমেরিকার
অপেক্ষা মাত্র আর এক মাসের, তারপরই বিশ্ব ক্রীড়া ক্ষেত্রের অন্যতম হাইপ্রোফাইল টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ শুরু হতে চলেছে। কাতারে বসতে চলেছে অন্যতম এই হাইপ্রোফাইল টুর্নামেন্ট। বিশ্ব ফুটবলের মহারণ শুরু হওয়ার আগে কাতারকে গুরুত্বপূর্ণ বার্তা দিল আমেরিকা।

নমনীয় হওয়ার পরামর্শ আমেরিকার:
দোহায় থাকায় আমেরিকার রাষ্ট্রদূত কাতার পুলিশ এবং অথারিটির কাছে অনুরোধ করেছেন বিশ্বকাপকে ঘিরে বিদেশ থেকে আসা সমর্থক এবং পর্যটকদের বিষয়ে অনেক বেশি নমনীয় এবং ধৈর্য্যশীল এবং স্বচ্ছ ভূমিকা পালন করতে হবে। বিরাট সংখ্যক মানুষ এই বিশ্বকাপকে কেন্দ্র করে আরব দেশে পা রাখতে চলেছেন, তাঁদের সুরক্ষা এবং সব রকম ভাবে সহযোগীতা করার দায়িত্ব প্রশ্নাতীত ভাবে কাতার প্রশাসনের। আয়োজক দেশটিতে ভ্রমণ করতে চলা সমর্থকদের সঙ্গে কেমন ব্যবহার করবে তা সরকারী ফরমান জারি করে না জানানো হলেও, রয়টার্সের খবর অনুযায়ী, আমেরিকার এমবাসি এবং আরও অনেকে সমর্থকদের জানিয়েছে যে এমন অনেক আচরণের জন্য তাঁদের শাস্তির কবলে পড়তে হতে পারে যা অন্য দেশে সহনশীল।

অনেক কিছুর উপরই সীমাবদ্ধতা রয়েছে কাতারে:
কাতারের আইন অনুযায়ী, সেই দেশে সীমাবদ্ধ মত প্রকাশের স্বাধীনতা। এই দেশে অবৈধ সমকামীতা। সমকামকে এই দেশ মান্যতা দেয়নি এবং যারা সমকামের জন্য আন্দোলন করে তাঁরা এই দেশের আইন অনুযায়ী শাস্তির ভাগিদার। এ ছাড়া অবিবাহিত নারী এবং পুরুষের মধ্যে যৌনতা অবৈধ এই দেশে। জন সমক্ষে মদ্যপান করে মাতলামি করলে সংশ্লিষ্ট ব্যক্তির ছয় মাস পর্যন্ত জেল হতে পারে কাতারে। এ ছাড়া খোলামেলা পোশাক পরাও গ্রেফতারির কারণ হতে পারে।

কী বলছেন আমেরিকার রাষ্ট্রদূত:
দোহায় অবস্থিত ইউএস এমবাসিতে আমেরিকার রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেছেন, "আমরা নিশ্চিত করতে চাই আইন ব্যবস্থা সঠিক রয়েছে। বিশ্বকে আপনি যখন আপনার দেশে আসার জন্য অনুরোধ করছেন সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁদের সঙ্গে যা (যে সংস্কৃতি, বৈচিত্র, বিবিধতা) নিয়ে আসে তা গ্রহণ করার জন্য মন্ত্রীসভার ধৈর্য্য এবং সহশীলতা রয়েছে। আপনাকে বিশ্বের সামনে উন্মুক্ত হতে হবে, স্বচ্ছ হতে হবে যখন আপনি বিশ্বকে আপনার দেশে আমন্ত্রণ জানাচ্ছেন, এই ধরনের গ্লোবাল ইভেন্ট আয়োজন করছেন।"

বেশ কিছু নিয়ম শিথিল করতে চলেছে কাতার:
আয়োজকরা যোগ্যতা অর্জনকারী দেশের কূটনৈতিকদের এবং পুলিশকে জানিয়েছে, সমর্থকরা ছোট ছোট ভুল করে থাকলে সেগুলোকে তাঁরা নজরে আনবেন না। সেপ্টেম্বরে রয়টার্সের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল, কাতারের কঠিন আইন কিছুটা শিথিল হচ্ছে সাধারণের মধ্যে মদ বিক্রির ক্ষেত্রে এবং ম্যাচের কয়েক ঘণ্টা আগে স্টেডিয়ামের পাশে বিয়ার বিক্রির ক্ষেত্রে।












Click it and Unblock the Notifications