দাঁড়িয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ফুটবলারকে স্বাগত জানাল গোটা স্টেডিয়াম, চোখের জল আটকাতে পারলেন না ইয়েরেমচুক

দাঁড়িয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ফুটবলারকে স্বাগত জানাল গোটা স্টেডিয়াম, চোখের জল আটকাতে পারলেন না ইয়েরেমচুক

রাশিয়ার নির্মম বর্বর আক্রমণের শিকার ইউক্রেন। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনির অঙ্গুলিহেলনে আগুন জ্বলছে গোটা ইউক্রেনে। লাগাতার সেনা আক্রমণে শ্মশানের রূপ নিয়েছে ইউরোপের ছোট্ট দেশটি। সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে দেশকে বাঁচাতে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালানোর ডাক দিয়েছেন সেই দেশের রাষ্ট্রপতি।

দাঁড়িয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ফুটবলারকে স্বাগত জানাল গোটা স্টেডিয়াম, চোখের জল আটকাতে পারলেন না ইয়েরেমচুক

রুশপন্থী কিছু দেশ ছাড়া গোটা বিশ্ব রয়েছে ইউক্রেনের পক্ষে। ইউক্রেনের মানুষের প্রতি তাঁদের অনুভূতিটা ঠিক কোন জায়গায় তা প্রকাশ পেল পর্তুগালের প্রিমিয়ার লিগার ম্যাচে। রবিবার পরিবর্ত ফুটবলার হিসেবে ইউক্রেনের ফুটবলার রোমান ইয়ারেমচুক মাঠে নামলে কর তালিতে ফেটে পড়ে স্টেডিয়াম। পুরো স্টেডিয়ামে দাঁড়িয়ে স্বাগত জানান ইয়ারেমচুককে। ইউক্রেনের সমর্থনে এ দিন প্যকার্ড নিয়ে স্টেডিয়াম ভরান অসংখ্য সমর্থনক। ইউক্রেনের পতাকাও ছিল অনেকের হাতে। যুদ্ধ বিধ্বস্ত ছোট্ট দেশটির পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ডে বার্তা ছিল, "ইউক্রেন উই আর উইথ ইউ (ইউক্রেন আমরা তোমার সঙ্গে রয়েছি)।" আবার কোনও প্ল্যাকার্ডে ভেসে উঠছে যুদ্ধ থামানোর আকুতি।

ভিক্টোরিয়া এসসি'র বিরুদ্ধে ম্যাচ ছিল বেনফিকার। এই ম্যাচের ৬২ মিনিটে পরিবর্তন ফুটবলার হিসেবে মাঠে নামেন ২৬ বছর বয়সী তরুণ এই ক্রিকেটার। বেনফিকার সমর্থকদের থেকে নিজের দেশের প্রতি এই ভালবাসা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ইয়ারেমচুক। ডায়নামো কিয়েভের প্রাক্তন এই ফরওয়ার্ড নিজের কান্না চাপার চেষ্টা করলেও তাঁর অন্তরের কষ্টটা ফুটে উঠে ছিল মুখের মধ্যে। চোখের কোনে ছিল জলও। যুদ্ধ বিধ্বস্ত তাঁর দেশের প্রতি ভালবাসা দেখানো গোটা স্টেডিয়ামকে নিজের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। মাঠে প্রবেশের আগে ইয়ারেমচুকের হাতে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেন বেনফিকার ডিফেন্ডার জ্যান ভার্টংহেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+