করোনা সুরক্ষা ভেঙে হোটেলের ঘরে মহিলা ঢোকানোর অপরাধে দল থেকে বাদ পড়লেন ফুটবলার

করোনা সুরক্ষা ভেঙে হোটেলের ঘরে মহিলা ঢোকানোর অপরাধে দল থেকে বাদ পড়লেন ফুটবলার

শুধু করোনা সুরক্ষা ভাঙাই নয়, হোটেলের ঘরে মহিলা ঢোকানোর অপরাধে দল থেকে বাদ পড়লেন ইংল্যান্ডের ফুটবলার। করোনা রুখতে বিশ্বজুড়ে বিভিন্ন খেলাতেই এখন বায়ো বাবল সুরক্ষা মেনে খেলা হচ্ছে। ক্রিকেট থেকে ফুটবল, প্রতিটি খেলাতেই দলগুলিকে কঠোর সুরক্ষাবিধি মেনে হোটেলবন্দি থাকতে হচ্ছে। এর মাঝেই কোভিড-১৯ সুরক্ষার জন্য তৈরি নিয়ম ভেঙে নারীসঙ্গে জড়িয়ে দল থেকে বাদ পড়লেন ফিল ফোডেন।

যুবভারতীতে খেলে গিয়েছেন এই ফুটবলার

যুবভারতীতে খেলে গিয়েছেন এই ফুটবলার

কলকাতার ফুটবল ফ্যানেদের কাছে এই ফিল ফোডেন নামটির সঙ্গে পরিচয় রয়েছে। তিন বছর আগে কলকাতায় যুবভারতীতে অনূর্ধ্ব -১৭ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলে গিয়েছিলেন ফোডেন। শুধু তাই নয় স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে সেরা হয়েছিলেন তিনি।

ম্যাঞ্চেস্টার সিটি থেকে জাতীয় দলে সুযোগ

ম্যাঞ্চেস্টার সিটি থেকে জাতীয় দলে সুযোগ

যুব দলে সাফল্য পেতে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ফোডেন সুযোগ পান। সেখান থেকেই ইংল্যান্ডের সিনিয়র দলেও সুযোগ পেয়ে যান ফোডেন। শনিবার নেশনস লিগে আইসল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের সিনিয়র দলের হয়ে অভিষেক করেন তিনি।

অভিষেকের ২৪ ঘন্টার মধ্যে বিতর্কে ফুটবলার

অভিষেকের ২৪ ঘন্টার মধ্যে বিতর্কে ফুটবলার

দেশের জার্সিতে সিনিয়র দলে অভিষেকের ২৪ ঘন্টার মধ্যে বিতর্কে ফুটবলার। আইসল্যান্ডের বিরুদ্ধে অভিষেকের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হোটেলের ঘরে মহিলা ঢোকানোর অপরাধে দল থেকে বাদ পড়লেন ফোডেন। শুধু একা ফিল ফোডেন নন, করোনা সুরক্ষার নিয়ম ভেঙে হোটেলের ঘরে মেয়ে ঢোকানোর অপরাদে বাদ পড়েছেন ম্যাসন গ্রিনউডও।

জৈব সুরক্ষা নিয়ে প্রশ্ন

জৈব সুরক্ষা নিয়ে প্রশ্ন

এই ঘটনার খবর প্রকাশ পেতেই দলের জৈব সুরক্ষা প্রকোটল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। করোনার সময়ে জৈব সুরক্ষা বলয় নিয়ে আঁটোসাঁটো নিয়ম গলে অভিযুক্ত দুই ফুটবলার কীভাবে মহিলাদের নিয়ে গেলেন সেই নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। নিয়মভঙ্গের অপরাধে অবশ্য দুই ফুটবলারকেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+