Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন মরসুমে ইস্টবেঙ্গেলের নজরে হায়দরাবাদ-গোয়ার দুই ফুটবলার

দল গঠনে জোর কদমে নেমে পড়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগানের মতোই হায়দরাবাদের ঘর ভাঙাই লক্ষ্য ইস্টবেঙ্গলের। আসন্ন মরসুমে হায়দরাবাদের একাধিক ফুটবলারকে টার্গেট করেছে কলকাতার দুই প্রধান। মোহনবাগান ইতিমধ্যেই আকাশ মিশ্রের সঙ্গে কথা বার্তা অনেকদূর এগিয়েছে। এবার লাল হলুদের নজরে হায়দরাবাদের এক বিদেশি ফুটবলার বোরহা হেরেরা।

দক্ষিণী দলের ফুটবলার বোরহা হেরেরার দিকেও হাত বাড়াল ইস্টবেঙ্গল। হায়দরাবাদ এফসি-র হয়ে বোরহা ২২টি ম্যাচ খেলেছেন। চারটি গোল রয়েছে তাঁর। আর পাঁচটি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে পরিসংখ্যানের থেকেও ম্যাচে প্রভাব ফেলার ব্যাপারে পারদর্শী তিনি। পজিশনিং, নির্ভুল পাস এবং বল নিয়ন্ত্রণের ব্যাপারে দক্ষ বোরহা। অফুরন্ত পাস খেলতে পারেন।

বোরহা হেরেরা

সেন্ট্রাল মিডফিল্ড এবং লেফট উইং পজিশনেও খেলতে সিদ্ধহস্ত বোরহা। তাঁর বাঁ পা বেশ ভাল চলে। এই ৩০ বছর বয়সী মাঝমাঠের খেলোয়াড়টি স্পেনের অনেক ক্লাবেই খেলেছে। ইউনিয়ন ভিয়ের, রিয়াল ভালাদোলিদ , রিউজ দেপ্রোতিও লাস পালমাস এবং হিউরাক্যান গত বছরই হায়দরাবাদে যোগ দিয়েছিলেন বোরহা।
মূলত গত বারের কোচ মানোলো মার্কুয়েসই ক্লাবে এনেছিলেন তাঁকে। অতীতে মার্কুয়েসের অধীনে লাস পামাসে খেলেছিলেন তিনি। ভারতীয় ফুটবল সম্পর্কে ভালোই ধারণা আছেঅ স্প্যানিশ ফটবলারের। তাই তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে লাল হলুদ।

১

ইস্টবঙ্গলের সূত্রের খবর আরও ডিফেন্ডারের সঙ্গে কথা চলছে। এফসি গোয়ার ডিফেন্ডার ফারেস আর্নাউতকে পেতে আগ্রহ দেখিয়েছে তারা। ২৬ বছরের সিরিয়ার তারকার সঙ্গে নাকি প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও হয়ে গিয়েছে। এফসি গোয়ার সঙ্গে তাঁর চুক্তি এই মে মাসেই শেষ হয়ে যাবে।

৩

এদিকে পিছিয়ে নেই মোহনবাগানও। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার কামিন্সের সঙ্গে কথা বার্তা অনেকদূর এগিয়েছে সবুজ মেরুনের। তবে অজি তারকা সময় চেয়েছেন। পাশাপাশি ঈশান পণ্ডিতাও বাগানের পথেই আসতে চলেছেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+