ময়দানি ফুটবল মিলিয়ে দিল দুই ভাইকে

একেই হয়তো বলে ভাগ্যের ফের। ফুটবল মক্কা মিলিয়ে দিল দুই ভাইকে। আসন্ন মরসুমে ফের কলকাতার ক্লাবে দুই ভাই কামো এবং বাজি। দলকে শক্তিশালী করতে ইতিমধ্যেই বাজিকে সই করিয়েছে মহামেডান স্পোটিং।

একেই হয়তো বলে ভাগ্যের ফের। ফুটবল মক্কা মিলিয়ে দিল দুই ভাইকে। আসন্ন মরসুমে ফের কলকাতার ক্লাবে দুই ভাই কামো এবং বাজি।

ময়দানি ফুটবল মিলিয়ে দিল দুই ভাইকে

আগেই আই লিগ জয়ী মিনার্ভা পঞ্জাবের ডিফেন্সিভ মিডফিল্ডার বাজিকে সই করিয়ে নিজেদের দলকে শক্তিশালী করে নিয়েছে মহামেডান স্পোটিং। এবার দল পেলেন দাদা কামো। কামোকে আসন্ন কলকাতা লিগের জন্য দলে নিল টালিগঞ্জ অগ্রগামী।

আইজলকে চ্যাম্পিয়ন করা কামোকে গত মরসুমে সই করায় মোহনবাগান। কিন্তু কয়েকটা মাস যেতে না যেতেই বাগানে বাতিলের খাতায় পড়ে যান কামো। তাঁকে সই করায় গোকুলাম কেরল। কিন্তু চোটের কারণে আই লিগ শেষ করা হয়নি তাঁর।

কিন্তু সব কিছু ভুলে ফের নতুন করে টালিগঞ্জের জার্সিতে নিজেকে প্রমাণ করতে মরিয়া কামো। তাঁকে সই করানোর বিষয়ে টালিগঞ্জ অগ্রগামীর সচিব শুভঙ্কর ঘোষদস্তিদার বলেন, 'কলকাতা লিগের জন্য আমাদের একজন আগ্রাসী এবং আক্রমণাত্মক স্ট্রাইকার দরকার ছিল। সেখানে কামোর যথেষ্ট ভাল বিকল্প। এছাড়া কামো কলকাতা ময়দানে খেলে গিয়েছে। ফলে ও এখানকার খেলাটা বোঝে এবং পরিবেশের সঙ্গে পরিচিত।'
কামো ছাড়াও এই মরসুমে টালিগঞ্জ অগ্রগামীর জার্সিতে খেলতে দেখা যাবে লেগো, রিচার্ড এবং ফ্রান্সিসকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+