East Bengal: ডার্বির আগেই নতুন কোচ নিয়োগে মরিয়া ইস্টবেঙ্গল, কুয়াদ্রাতের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে দুই জন

আইএসএলের শুরুতেই প্রথম ৪ ম্যাচে হার। প্রথম তিন ম্যাচে হারের পরই পদত্যাগ করেছেন কার্লেস কুয়াদ্রাত। স্প্যানিশ কোচ দেশেও ফিরে গিয়েছেন। কিন্তু তাঁর পদত্যাগের পরও চতুর্থ ম্যাচেও জয় আসেনি। এই পরিস্থিতিতে শুরু হয়েছে নতুন কোচের সন্ধান। লাল হলুদের পরবর্তী হেড কোচ হিসেবে দৌড়ে এগিয়ে আছেন কারা সেই তথ্যই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

আগামী ১৯ শে অক্টোবর ডার্বি। তার আগে কোন ম্যাচ নেই ইস্টবেঙ্গলের মাঝের। এই সময়টাতে নতুন কোচ নিয়োগ করতে হবে লাল হলুদ টিম ম্যানেজমেন্টকে। বড় ম্যাচেই কি নতুন কোচকে দেখা যাবে ইস্টবেঙ্গলের ডাগআউটে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ময়দানে সেইসঙ্গে একাধিক নামই ভাসছে কুয়াদ্রাতের উত্তরসূরি হিসেবে।শেষ পর্যন্ত লাল হলুদের অন্দর থেকে যেটুকু খবর আসছে তাতে দুটি নাম এখনও পর্যন্ত দৌড়ে এগিয়ে আছে।

একটি অবশ্যই বেঙ্গালুরু এফসির প্রাক্তনী অ্যালবার্তো রোকা। ইতিমধ্যেই তিনি ভারতে কোচিং করিয়েছেন ভারতীয় ফুটবল সম্পর্কে তাঁর যথেষ্টই ধারণা আছে। ফলে রোকার দিকেই ঝুকে ছিলেন লাল হলুদ কর্তারা। কিন্তু পড়শি দেশে কোচিং করানো বর্তমানে লাল হলুদের কোচের হটসিটে বসার দৌড়ে এগিয়ে আছেন।

কিন্তু বর্তমানে কোচের দৌড়ে এগিয়ে আছেন অস্কার ব্রুঁজো। বসুন্ধরা কিংসের প্রাক্তন কোচকে মনে ধরেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের ফলে তাঁকে কুয়াদ্রাতের উত্তরসূরি করা হতে পারে। ইনভেস্টার গোষ্ঠীর পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া হয়ে গেলেই অস্কার সঙ্গে চুক্তি করে ফেলতে পারে ইস্টবেঙ্গল ক্লাব।

সে ক্ষেত্রে আগামী সপ্তাহের শুরুতেই তাঁকে কলকাতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হতে পারে, কারণ ডার্বিতে কখনই হেড কোচকে ছাড়া মাঠে নামতে চাইছে না ইস্টবেঙ্গল। চলতি আইএসএলে শুরুতেই প্রথম চার ম্যাচে হেরেছে ইস্টবেঙ্গল ক্লাব। এই পরিস্থিতিতে চাপের প্রেসার কুকারে ঢুকে গিয়েছেন লাল ক্লেইটন-দেবজিৎরা।

কঠিন পরিস্থিতিতে ফুটবলারদের কিছুটা হালকা রাখতে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব আপাতত কয়েকদিন অনুশীলনে ছুটি দেয়া হয়েছে এমনিতেই জাতীয় দলের ম্যাচ দেখায় এখন আইএসএল এর কোন ম্যাচ নেই তাই আগামী সোমবার থেকে ফের ডার্বি প্রস্তুতি শুরু করতে পারে লাল হলুদ।

ISL: মহমেডানের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স ম্যাকলারেনদের, ডার্বির আগেই ছন্দে মলিনার দল
নতুন কোচ যিনিই হন তাঁকে সরাসরি ডার্বিতেই হয়ত নামতে হবে। সেক্ষেত্রে একে চার ম্যাচে হার তার উপর আবার ডার্বি, ফলে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে ‌নতুন কোচকে। এখন দেখার কুয়াদ্রাতের উত্তরসূরি কে হন?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+