Euro Cup 2024: দ্বিতীয় দিনেই বড় ম্যাচ, স্পেন-ক্রোয়েশিয়া ম্যাচে তারুণ্য বনাম অভিজ্ঞতার লড়াই, জানুন পরিসংখ্যান

শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে ইউরো কাপ। প্রথম দিনে একটি ম্যাচ হলেও দ্বিতীয় দিনেই রয়েছে তিনটি ম্যাচ। তবে আর্কষণের কেন্দ্রবিন্দুতে স্পেন বনাম ক্রোয়েশিয়া ম্যাচ।ইউরো কাপে গ্রুপ বি-কে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। কারণ এই গ্রুপে আছে তিন বড় দল স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি। শনিবার সন্ধ্যার পরই এবারের ইউরোর প্রথম বড় ম্যাচ।

ক্রোয়েশিয়া এবারের ইউরো কাপে অন্যতম ফেভারিট দল। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশ। জ্লাতকো দালিচের দলের অধিনায়ক কিংবদন্তি লুকা মদ্রিচ। অই নামের নামটার সঙ্গে দরকার হয় না কোনও বিশেষণের! এই ইউরো যাঁর ক্রোয়েশিয়ার হয়ে নবম বড় প্রতিযোগিতা। শনিবার রাতে সেই অলিম্পিয়াস্টাডিওনেই স্পেনের বিরুদ্ধে নামতে চলা ক্রোয়েশিয়ার অধিনায়ক তিনি। ক্রোয়েশিয়া দলের মাঝমাঠের নিউক্লিয়াস। তাঁর উপরেই থাকবে আক্রমণ তৈরির দায়িত্ব।

Euro Cup 2024

মাঝমাঠ বা আক্রমণভাগ শক্তিশালী হলেও এই দলের রক্ষণে বেশ কিছু দুর্বলতা আছে। ফলে স্প্যানিশদের গতি আটকানোই সবথেকে বড় চ্যালেঞ্জ ক্রোটদের কাছে।পরিসংখ্যান বলছে, স্পেন বনাম ক্রোয়েশিয়ার লড়াইয়ে এগিয়ে স্প্যানিশরা। ১০ বারের সাক্ষাতে স্প্যানিশরা জিতেছে ছ বার। গত ইউরোতে আট গোলের ম্যাচ উপহার দিয়েছিল এই দু দল। টাইব্রেকারে ৫-৩ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল স্পেন। স্পেনের সঙ্গে শেষ দুবারের সাক্ষাতে মধুর কোনও স্মৃতি হয়নি ক্রোয়েশিয়ার।

২০২০ সালে ৫-৩ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েছিল স্পেন। গত বছর দুই দলের ম্য়াচ গোলশূন্যভাবে শেষ হয়। ক্রোয়েশিয়া শেষবার স্পেনকে হারিয়েছিল ৬ বছর আগে, ২০১৮ সালের উয়েফা নেশনস লিগে।এই ম্যাচ খেলতে নামার আগে গত ২২টি ম্যাচের মধ্যে ২০টি জিতেছে স্পেন।

এবার আসাক যাক স্পেনের কথায়, তারুণ্য এই দলের শক্তি, ২০২২ সালে বিশ্বকাপ শেষে এনরিকেও সরে দাঁড়ান স্পেনের কোচের আসন থেকে। তাঁর জায়গায় আসা লুইস দে লা ফুয়েন্তে যে দল গড়েছেন, এনরিকের হাতেই প্রায় তৈরি বর্তমান স্প্যানিশ দল। তারুণ্যের ছোঁয়াই এই দলের মূলমন্ত্র।মরোক্কোর সঙ্গে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর স্পেন তার পর দুরন্ত ফুটবল খেলেছে।

বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত হেরেছে মাত্র দুটি ম্যাচ। তবে সম্প্রতি শেষ হওয়া ইউরো বাছাইপর্বে সর্বশেষ ৬ ম্যাচের সব কটিতেই জিতেছে তারা। ৬ ম্যাচে স্পেন মোট গোল করেছে ২২টি। সম্প্রতি হওয়া দুটি প্রীতি ম্যাচেও ১০ গোলও দিয়েছে তারা

Euro Cup 2024: রোনাল্ডো থেকে লুকা মদ্রিচ, শেষ বার ইউরো কাপে মাঠে নামছেন কোন তারকারা? রইল তালিকা
স্প্যানিশ দলে তারকার কমতি নেই। কিন্তু সমস্যা হতে পারে এই তারুণ্যের আধিক্যে। বড় দলের সামনে যে সমস্যা গত বিশ্বকাপে তাদের ভুগিয়েছিল। পেদ্রির সঙ্গে জুটি বাঁধবেন রদ্রি। এ ছাড়া নাম্বার সিক্স অথবা এইটের ভূমিকায় খেলতে পারেন মেরিনো, জুবিমেন্দি, বায়েনা আর রুইজ। আক্রমণে স্ট্রাইকার হিসেবে মোরাতার দুই পাশে থাকবেন নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+