উরুগুয়ের বিরুদ্ধে নজর রাখুন ফ্রান্সের এই তারকাদের দিকে
আজ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি ফ্রান্স। গত ম্যাচে লিওনেল মেসির আর্জেন্তিনাকে হারানোর ফলে আত্মবিশ্বাসী ফ্রান্সের ফুটবলাররা।
গ্রুপ পর্যায়ে এক ম্যাচে ড্র এবং দুই ম্যাচে জয় পাওয়ার পর, প্রি কোয়ার্টার ফাইনালে এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্তিনাকে হারিয়ে দিয়েছে ফ্রান্স। লিওনেল মেসির দলকে কিলিয়ান এমবাপের দুরন্ত পারফরম্যান্সের উপর ভর করে ৪-৩ গোলে হারিয়ে দেয় তারা। এই ম্যাচে আর এক লাতিন আমেরিকার প্রতিদ্বন্দ্বী উরুগুয়েকে হারাতে হলে দলের প্রধান এই ফুটবলারে উপর নজর রাখতে হবে ফ্রান্সকে। এক ঝলকে দেখে নিন এই ম্যাচে ফ্রান্সের ভরসা হতে চলেছেন কারা।

অ্যান্তোনিও গ্রিজম্যান
বলার অপেক্ষা রাখে না যে এই ২৭ বছর বয়সী স্ট্রাইকার ফ্রান্স দলের অন্যতম বড় সম্পদ। আর্জেন্তিনার বিরুদ্ধে এমবাপের দ্যুতিতে চাপা পড়ে গেলেও ফ্রান্সের অন্যতম সম্পদ এই ফুটবলার। দেশের জার্সিতে ৫৮ ম্যাচে ২২টি গোল রয়েছে গ্রিজম্যানের।

কিলিয়ান এমবাপে
আর্জেন্তিনা ম্যাচের পর আর নতুন করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না এই তরুণ ফুটবলারটিকে। মূলত তাঁর কাছেই শেষ হয়ে গিয়েছে আর্জেন্তিনার বিশ্ব জয়ের স্বপ্ন। একা হাতে গত ম্যাচে শেষ করে দিয়েছিলেন মেসিদের। তরুণ এই স্ট্রাইকারের উপর ইতিমধ্যেই নজর রয়েছে বিশ্বের সেরা ক্লাবগুলির। আগামীদিনের নক্ষত্র বলে ধরা হচ্ছে তাঁকে। এই ম্যাচেও ফ্রান্সের নজর থাকবে তাঁর উপর।

পল পোগবা
বিভিন্ন কারণে মাঝে মধ্যেই বিতর্কের কেন্দ্রে থাকেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। তবে, মাঠে নামলে তাঁর পা ঝলসে ওঠে বিভিন্ন সময়ে। মাঝমাঠকে পরিচালনার পাশাপাশি গোলটাও বেশ ভালই চেনেন পোগবা। উরুগুয়ের বিরুদ্ধে বড় ভূমিকা নিতেই পারেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications