৩৬-এ পা সুনীল ছেত্রীর, জন্মদিনে অনন্য সম্মান জিতলেন ভারত অধিনায়ক

৩৬-এ পা সুনীল ছেত্রীর, জন্মদিনে অনন্য সম্মান জিতলেন ভারত অধিনায়ক

সোমবার রাখিপূর্ণিমার দিনে আজ ৩৬ বছর পা দিলেন সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলে সুনীলই এখন এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার। তরুণ-তুর্কিদের কাছে ভারতীয় ফুটবলে তিনি অন্যতম আইকন। কোভিড পরিস্থিতি ফ্যানস ক্লাবগুলিতে কেকে কাটা না হলেও, ভারত অধিনায়কের জন্মদিন ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার ঝড় ও উন্মদনা ছিল তুঙ্গে। জন্মদিন উপলক্ষ্যে ফ্যানেরা সুনীলের ফুটবল কেরিয়ারের নানা সাফল্যে স্মৃতি স্মরণ করেছেন। পাশাপাশি সুনীলের সেরা গোলের ভিডিও পোস্টে নেট নাগরিকরা জন্মদিনে ক্যাপ্টেনকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সেই সঙ্গে জন্মদিনেই আবার ফুটবল জীবনের একটি বিশেষ সম্মান পেলেন সুনীল ছেত্রী।

অনন্য সম্মান জিতলেন সুনীল

অনন্য সম্মান জিতলেন সুনীল

এদিন গতবারের এএফসি এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হিসাবে নির্বাচিত হলেন সুনীল। নিকটতম প্রতিদ্বন্দ্বী উজবেকিস্তানের আইডর সামুরোদা ছিলেন। তাঁকে হারিয়ে ভারতের ফুটবল অধিনায়ক সুনীলই এই অনন্য সম্মান জিতলেন।

১৯ দিন ধরে সুনীলকে ভোট ফ্যানেদের

১৯ দিন ধরে সুনীলকে ভোট ফ্যানেদের

প্রসঙ্গত ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার বেছে নেওয়ার ক্ষেত্রে গত ১৯দিন ধরে ভোট চাওয়া হয়েছিল। এএফসির নিজস্ব ইনস্টাগ্রামে ভোটপর্ব পরিচালিত হচ্ছিল।

ফুটবল প্রেমীদের ভোটে সেরা ফুটবলার হলেন সুনীল

ফুটবল প্রেমীদের ভোটে সেরা ফুটবলার হলেন সুনীল

গতকাল এএফির এই ভোট পর্ব শেষ হয়। মোট ৫৬১,৮৫৬ জন ফুটবল ফ্যানে ভোট দেন। গণনায় উজবেকিস্তানের সামুরোদাকেকে পিছনে ফেরে ভারতের সুনীল ছেত্রী সবচেয়ে জনপ্রিয় ফুটবলার নির্বাচিত হন।

এএফসির টুইটে

এএফসির টুইটে

এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হওয়ায় সুনীলকে অভিনন্দন জানিয়েছে এএফসি। টুইটারে লেখা হয়, 'এএফসি এশিয়ান কাপ ২০১৯ সালে প্রিয় ফুটবলার বাছাইয়ের ফ্যানেরা ভোটের বিচারে সুনীলকে এগিয়ে রেখেছেন। সুনীলকে অনেক অভিনন্দন।'

সুনীলের পারফর্ম্যান্স

সুনীলের পারফর্ম্যান্স

২০১৯ সালের এএফসি এশিয়ান কাপে সুনীল গ্রুপ পর্বের খেলায় দু'টি গোল করেছিলেন। থাইল্যান্ডের বিরুদ্ধে সুনীল দুই গোল করেন। ভারত সেই ম্যাচে ৪-১ গোলে জিতেছিল। ভারতের প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত মনে করা হলেও, সংযুক্ত আরব আমিরশাহি ও বাহরিনের কাছে হারায় ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+