ফেব্রুয়ারিতে বিয়ে করতে চলেছেন সুনীল ছেত্রী, পাত্রী জনপ্রিয় এই প্রাক্তন ফুটবলারের মেয়ে
খেলার দুনিয়ায় এখন যেন বিয়ের মরশুম চলছে। ক্রিকেটার যুবরাজ সিং এবং ইশান্ত শর্মার পরে এবার ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
কলকাতা, ১৬ ডিসেম্বর : খেলার দুনিয়ায় এখন যেন বিয়ের মরশুম চলছে। ক্রিকেটার যুবরাজ সিং এবং ইশান্ত শর্মার পরে এবার ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
দীর্ঘদিনের বান্ধবী, কলকাতার মেয়ে সোনম ভট্টাচার্যের সঙ্গেই বিয়ে করতে চলেছেন সুনীল। কিন্তু সবচেয়ে মজার বিষয় সোনমও কিন্তু ফুটবল খেলোয়াড় পরিবারেরই মেয়ে। সোনমের পরিচয় তিনি প্রাক্তন জনপ্রিয় ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে। সূত্রের খবর ফেব্রুয়ারির শেষের দিকেই এই বিয়ে হতে চলেছে।

১৫ ডিসেম্বর গোপনে বান্ধবী সোনমের সঙ্গে কলকাতায় এসে দেখা করে গেলেন সুনীল। সুব্রত ভট্টাচার্যের ঘনিষ্ঠ সূত্রের খবর, প্রথমে সুব্রত ভট্টাচার্যের সামনে কি করে সোনমকে বিয়ের প্রস্তাব রাখবেন বুঝতে পারছিলেন না। বেশ ভয় ভয় ছিলেন সুনীল। কিন্তু একথা জানার পর সুনীলের বিয়ের প্রস্তাবে খুশি মনেই মেনে নিয়েছেন সুব্রত।
সূত্রের খবর আগামী সপ্তাহেই সুনীলের বাবা-মা দেখা করতে আসছে বিয়ে কথা পাকা করতে। সোনম আর সুনীলের সম্পর্ক নিয়ে প্রথম জল্পনা শুরু হয় যখন সুনীলের একটি ম্যাচ দেখতে দাদা সাহেব ভট্টাচার্যর (টলিউড অভিনেতা)সঙ্গে গোয়া যান।
সুনীলের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি প্রাক্তন কোচ সুব্রত ভট্টাচার্যর সঙ্গে ব্যক্তিগত কারণে দেখা করতে গিয়েছিলাম কলকাতায়।
বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করতে লাজুক হেসে সুনীলের উত্তর আমার আর সোনমের সম্পর্ক কারোর অজানা নয় বলে আবার লাজুর হাসি সুনীলের।












Click it and Unblock the Notifications