Sunil Chhetri: সুনীল ছেত্রী ভাঙলেন অবসর, ভারতের হয়ে নেমে পড়বেন বাংলাদেশের বিরুদ্ধেই
Sunil Chhetri: ভারতীয় ফুটবলে শোরগোল ফেলে দিলেন সুনীল ছেত্রী। ক্লাব ফুটবলে খেললেও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন।
কিন্তু এবার ভারতের প্রাক্তন অধিনায়ক ভাঙলেন অবসর। রাজকীয়ভাবেই তিনি ফের নামবেন ভারতের জার্সিতে।

চলতি মাসেই ফিফার ইন্টারন্যাশনাল উইন্ডো রয়েছে। ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত ২৫ মার্চ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচেই ফের ভারতের হয়ে দেখা যাবে দেশের হয়ে সবচেয়ে বেশি গোল করা সুনীলকে।
গত বছর জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন সুনীল। তবে বেঙ্গালুরু এফসির হয়ে দাপট দেখিয়েই আইএসএল খেলছেন বছর চল্লিশের সুনীল। গত বছর ১৬ মে সুনীল ঘোষণা করেছিলেন, ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েত ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর।
কলকাতায় কুয়েতের সঙ্গে সুনীলের বিদায়ী ম্যাচে ভারত গোলশূন্য ড্র করেছিল। সেই ম্যাচের ফাঁকে সুনীলকে সংবর্ধিতও করা হয়েছিল। ১৯ বছরের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে যবনিকা টানলেও এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন সুনীল।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সোশ্যাল মিডিয়ায় এদিন লেখা হয় সুনীল ছেত্রী ইজ ব্যাক! অর্থাৎ ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেন অধিনায়ক, নেতা, কিংবদন্তি। তিনি মার্চে ফিফার আন্তর্জাতিক উইন্ডোয় খেলবেন।
𝐒𝐔𝐍𝐈𝐋 𝐂𝐇𝐇𝐄𝐓𝐑𝐈 𝐈𝐒 𝐁𝐀𝐂𝐊. 🇮🇳
— Indian Football Team (@IndianFootball) March 6, 2025
The captain, leader, legend will return to the Indian national team for the FIFA International Window in March.#IndianFootball ⚽ pic.twitter.com/vzSQo0Ctez
তবে সুনীল শুধু মার্চ উইন্ডোতেই খেলবেন, নাকি আরও খেলা চালিয়ে যাবেন সে বিষয়টি স্পষ্ট নয় এখনও। সুনীল দেশের হয়ে ৯৪টি গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলদাতাদের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি ও আলি দায়ির পরেই রয়েছেন তিনি।
Maybe all goodbyes are just an 'I’ll see you soon' in disguise.
— Bengaluru FC (@bengalurufc) March 6, 2025
Pull the bookmark out. Search for the key. Press play. ▶️ #TheStoryContinues #IndianFootball #SunilChhetri 🇮🇳 pic.twitter.com/VGKgvwF3mI
চলতি মরশুমে আইএসএলে বেঙ্গালুরু এফসির হয়ে এখনও অবধি ১২টি গোল করেছেন সুনীল। যা ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বাধিক। ২৩টি ম্যাচের ১৭টিতে শুরু থেকে খেলেছেন। ১২টি গোল করার পাশাপাশি ২টি গোল করার ক্ষেত্রে সহায়তাও করেছেন।
সুনীল ছেত্রীর অবসরের পর ভারতীয় দল ভালো স্ট্রাইকারের অভাবে ভুগছিল। বেশ কয়েকজন স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডারকে দেখা গেলেও তাঁদের ধারাবাহিকতার অভাব দেখে সম্প্রতি ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া হতাশা ব্যক্ত করেছিলেন।
সুনীল এবারেও আইএসএলে সোনার বুটের দৌড়ে রয়েছেন। তিনি যখন গত বছর অবসর নেন তখন জানিয়েছিলেন, শারীরিক নয়, মানসিক কারণেই অবসরের সিদ্ধান্ত। নিজের ফিটনেস, খেলায় বরাবরই সন্তুষ্ট ছিলেন সুনীল। তাঁর অবসর ভাঙায় বাংলাদেশ ম্যাচে ভারতের দুশ্চিন্তা অনেকটাই কমল।
ভারত রয়েছে বাংলাদেশ, হংকং ও সিঙ্গাপুরের সঙ্গে একই গ্রুপে। বাংলাদেশ ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। কোচ মানোলো মার্কুয়েজ সুনীলকে কীভাবে ব্যবহার করবেন তা নিয়েই চলছে জল্পনা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications