পরিসংখ্যানের নিরিখে পোল্যান্ডের থেকে এগিয়ে জাপান
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় যাওয়ার লক্ষ্যে আজ পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে জাপান।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় যাওয়ার লক্ষ্যে আজ পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে জাপান। বিশ্বকাপের শুরুতে এশিয়ার এই দেশটিকে নিয়ে বিশেষ প্রত্যাশা না থাকলেও যত সময় গড়িয়েছে, ততই নিজেদের মেলে ধরেছে জাপান।

প্রথম ম্যাচে শক্তিশালী কলম্বিয়াকে হারিয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ড্র করেছে তারা। গ্রুপে এখনও পর্যন্ত দু'ম্যাচ খেলে একটিস জয় এবং একটি ড্র নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে জাপান।
এই পরিস্থিতিতে শেষ ম্যাচে তাদের সামনে পোল্যান্ড। ধারে এবং ভারে জাপানের থেকে অনেক এগিয়ে থাকলেও এই বিশ্বকাপে একেবারেই অফ কালার পোল্যান্ড দল। একটি ম্যাচেও জিততে পারেনি তারা, এমনকী ড্র-ও রাখতে পারেনি একটি ম্যাচ। ফলে যে দলটাকে এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য সম্ভাব্য দল মনে করা হচ্ছিল সেই দলটাই ছিটকে গিয়েছে।

এই পরিস্থিতিতে নিয়মরক্ষার ম্যাচে আজ জাপানের মুখোমুখি পোল্যান্ড। এর আগে মোট দু'বার মুখোমুখি হয়েছে এই দুই দল। সেই দু'টি ম্যাচই ছিল ফ্রেন্ডলি ম্যাচ। এবং দু'টি ম্যাচেই হারতে হয়েছিল পোল্যান্ডকে।
বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে জাপান এবং পোল্যান্ড। দেখার বিশ্বকাপে সেই ধারা বজয়া রাখতে পারে কি না জাপান।












Click it and Unblock the Notifications