করোনাকালে বুধবার তিন প্রধানকে নিয়ে বৈঠকে বসছে ক্রীড়াদপ্তর

করোনাকালে বুধবার তিন প্রধানকে নিয়ে বৈঠকে বসছে ক্রীড়াদপ্তর

করোনা সংকট কাটিয়ে রাজ্যে ফুটবল মাঠে কবে বল গড়াবে জানা নেই। ভাইরাস সংকটে প্রতিদিনই নতুন করে উদ্বেগ বাড়ছে। এর মাঝেই বুধবার তিন প্রধানের সঙ্গে সভা করার সিদ্ধান্ত নিল ক্রীড়াদপ্তর।

বুধবার সভা

বুধবার সভা

মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান, তিন প্রধানকে নিয়ে বুধবার বিকেলে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে রাজ্য ক্রীড়াদপ্তরের বৈঠক ডাকা হয়েছে। মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ও মহামেডানের এক কর্তা জানিয়ছেন, তারা বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানেন না। তবে তারা সভায় যোগ দিচ্ছেন।

মিটিংয়ে কি উপস্থিত থাকছে আইএফএ?

মিটিংয়ে কি উপস্থিত থাকছে আইএফএ?

তিন প্রধানের সঙ্গে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ-র কর্তাদের বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। যদিও কালকের বৈঠকে রাজ্য ফুটবল সংস্থা থাকতে পারছে না বলে জানিয়েছে। আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'অনেক আগে থেকে আইএফএ-র একটি বৈঠক ডাকা ছিল। সেই মিটিং স্থগিত রাখা সম্ভব নয়।'

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে ৯৮ হাজার ছাড়িয়েছে। এখনও আক্রান্ত ২৬ হাজারের বেশি। রাজ্যে করোনায় মোট ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এখনও পর্যন্ত ৭০ হাজারে বেশি মানুষ সুস্থ হয়েছেন।

অক্টোবরের আগে মাঠে বল গড়ানোর সম্ভাবনা নেই

অক্টোবরের আগে মাঠে বল গড়ানোর সম্ভাবনা নেই

করোনা সংকটে মার্চ মাস থেকেই সারা রাজ্যে খেলার মাঠে তালা ঝুলছে। কোভিড পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে অক্টোবরের আগে ময়দানে বল গড়ানো নিয়ে জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না। কোভিড পরিস্থিতিতে ঘরোয়া লিগ শুরু করা ও সূচি নিয়েও ধন্ধ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+