জুয়ান ফেরান্দোকেই আগামী মরসুমের জন্য কোচের পদে বহাল রাখল এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট

জুয়ান ফেরান্দোকেই আগামী মরসুমের জন্য কোচের পদে বহাল রাখল এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট

এটিকে মোহনবাগানকে লিগ শিল্ড বা আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন করতে না পারলেও দলকে ধারাবাহিক ভাবে সাফল্যের রাস্তা ধরে রেখেছিলেন জুয়ান ফেরান্দো। তারই পুরস্কার পেলেন তরুন স্প্যানিশ কোচ। আগামী মরসুমের জন্য জুয়ানকেই প্রধান কোচ হিসেবে বহাল রাখল এটিকে মোহনবাগান।

জুয়ান ফেরান্দোকেই আগামী মরসুমের জন্য কোচের পদে বহাল রাখল এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট

এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্টের সঙ্গে দীর্ঘ আলোচনার পর নতুন চুক্তি পত্রে সই করলেন ফেরান্দো। তাঁর উপর সবুজ মেরুন শিবিরের আস্থা রাখার প্রধান কারণ তাঁর পারফরম্যান্স। সদ্য সমাপ্ত আইএসএল-এর মাঝ পথে কোচের দায়িত্ব নিয়েছিলেন ফেরান্দো। আকস্মিক কয়েকটি ম্যাচে খারাপ পারফরম্যান্সের পর দুই বারের আইএসএল জয়ী অ্যান্তোনিও লোপেজ হাবাস পদত্যাগ করলে গোয়ার দল ভাঙিয়ে ফেরান্দোকে নতুন কোচ করে সবুজ-মেরুন দল।

তাঁর প্রশিক্ষণে রয় কৃষ্ণ, প্রীতম কোটালরা মোট ১৬ টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে মাত্র দুটি ম্যাচে হেরেছে দল। ১২ এপ্রিল যুবভারতীতে এ এফ সি কাপের ম্যাচ রয়েছে এটিকে মোহনবাগানের। সেই ম্যাচের জন্য পয়লা এপ্রিল থেকে প্রস্তুতি শুরু হবে যুবভারতী সংলগ্ন প্র্যাক্টিস গ্রাউন্ডে। এএফসিতে এখনও তিরি, শুভাশিস বসুদের প্রতিদ্বন্বী কে হবে তা ঠিক না হলেও ওই ম্যাচ গ্যালারিতে বসে হয়তো দেখতে পাবেন মেরিনার্সরা। নতুন মরসুমেও তাঁর উপর ফের আস্থা রাখার জন্য ক্লাবের প্রধান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্প্যানিশ কোচ। তিনি বলেছেন, "গত মরসুমের আমার কাজকে সম্মান দিয়ে আস্থা রাখার জন্য দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও টিম ম্যানেজমেন্টের কাছে আমি কৃতজ্ঞ। গত মরসুমের পর্যালোচনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ওনার (গোয়েঙ্কার) সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। ওনার ক্লাব নিয়ে লক্ষ্যের সঙ্গে আমার ভাবনাও মিলে গিয়েছে। আইএসএল মরসুম শেষ হওয়ার পর আমরা প্রতিটি মিনিট গুনছি, কবে যুবভারতীতে খেলতে নামব, সেটা ভেবে। মেরিনার্সদের উষ্ণ অভ্যর্থনা পাওয়ার জন্য মুখিয়ে রয়েছি।" এক সপ্তাহের মধ্যেই এএফসি কাপের জন্য প্রস্তুতি শুরু করে দেবে সবুজ-মেরুন ব্রিগেড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+