TSW 25K-র চমক, কলকাতায় আসছেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার সল ক্যাম্পবেল
TSW 25K: টিএসকে ২৫কে-র মুকুটে যোগ হয়েছে নতুন পালক। এবার এই ইভেন্টের নাম টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের গোল্ড লেবেল পাওয়া বিশ্বের প্রথম ২৫কে-র আসর বসছে কলকাতায়।
ডিসেম্বরের ১৫ তারিখ প্রতিবারের মতো এবারও হবে এই প্রতিযোগিতা। যার তারকা আকর্ষণ ইংল্যান্ড তথা আর্সেনালের প্রাক্তন তারকা সল ক্যাম্পবেল।

বছর পঞ্চাশের সল ক্যাম্পবেলের নাম এদিনই টিএসডব্লিউ ২৫কে কলকাতার ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। ফুটবলের মক্কায় আসা প্রসঙ্গে ক্যাম্পবেল বলেছেন, সিটি অব জয়ে আসতে পারার কথা ভেবে খুবই ভালো লাগছে। আমি ইংল্যান্ডের নাগরিক, ভারতকে জেনেছি ক্রিকেটের সুবাদেই। তবে জানি কলকাতায় প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষ রয়েছেন।
ক্যাম্পবেল বিবৃতিতে বলেছেন, টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা সমাজের নানা জগতের মানুষকে একজোট করে থাকে, মানুষ যাতে সুস্থ ও সক্রিয় থেকে জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করতে, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ইভেন্ট। কলকাতার মতো ক্রীড়াপ্রেমী শহরে আসতে পারছেন বলে রীতিমতো উত্তেজিত ক্যাম্পবেল।
প্রথমে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও পরে টটেনহ্যাম হটস্পারের যুব দলে খেলেন ক্যাম্পবেল। ১৯৯২ থেকে ২০০১ অবধি টটেনহ্যাম হটস্পারের সিনিয়র দলের হয়ে আড়াইশোর বেশি ম্যাচ খেলেছেন। ২০০১ থেকে ২০১৬ অবধি ছিলেন আর্সেনালে।
এরপর পোর্টসমাউথ, নটস কাউন্টি ঘুরে ফের আর্সেনালের জার্সিতে প্রিমিয়ার লিগ-সহ গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলেন। ক্লাব কেরিয়ার শেষ করার আগে খেলেছেন নিউক্য়াসেল ইউনাইটেডেও। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলে ধাপে ধাপে খেলেছেন সিনিয়র দলেও।
ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে সল ক্যাম্পবেল ১৯৯৬ থেকে ২০০৭ অবধি ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। প্রিমিয়ার লিগে খেলেছেন ২০ বছর। টটেনহ্যাম হটস্পারে ৯ বছরে ২৫৫টি ম্যাচে তাঁর ১০চটি গোল রয়েছে। তাঁর প্রজন্মের অন্যতম সেরা সেন্টার-ব্যাক আর্সেনালে যোগ দিতেই চটে যান স্পারস সমর্থকরা।
১৯৯৯ সালে ক্যাম্পবেলের নেতৃত্বে লেস্টার সিটিকে হারিয়ে ফুটবল লিগ কাপ জেতে হটস্পার। যদিও তাঁর আর্সেনালে যোগদান মোটেই ভালোভাবে নেননি স্পারস সমর্থকরা। আর্সেনালে থাকাকালীন দু-বার প্রিমিয়ার লিগ ও তিনবার এফএ কাপ জেতেন।
২০০৩-০৪ মরশুমে অপরাজেয় থেকে প্রিমিয়ার লিগ জেতে আর্সেনাল, যে দলকে দ্য ইনভিন্সিবলস বলা হয়ে থাকে। সেই দলের সদস্য ক্যাম্পবেল ২০০৬ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে গোল করেছিলেন। যদিও সেই ম্যাচে আর্সেনাল ১-২ গোলে হারে বার্সার কাছে।
রাজনীতিতেও কিছু সময়ের জন্য যোগ দিয়েছিলেন। তবে ২০১৬ সালে লন্ডনের মেয়র নির্বাচনে অংশ নেওয়ার সাধ পূরণ হয়নি। ২০১৮ থেকে ২০১৯ অবধি ম্যাকলেসফিল্ড টাউন ও ২০১৯ থেকে ২০২০ অবধি সাউথএন্ড ইউনাইটেডে কোচিং করিয়েছেন।
টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতায় থাকছে ২৫কে, ১০কে, আনন্দ রান (৪.৫ কিমি.), সিনিয়র সিটিজেন্স রান (২.৩ কিমি.), চ্যাম্পিয়ন্স উইথ ডিসএবিলিটি (২.৩ কিমি,)। নাম লেখানো যাবে নভেম্বরের ২২ তারিখ পর্যন্ত।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications