আর্জেন্তিনার পর কেরালায় সবচেয়ে বেশি মারাদোনা ভক্ত! মুখ্যমন্ত্রীর বিতর্কিত পোস্টে বাগযুদ্ধ শুরু

ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার প্রয়াণে শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে বিতর্ক তৈরি করে দিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার প্রয়াণে শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে বিতর্ক তৈরি করে দিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বুধরাত রাতে নিজের বাড়িতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমে কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দুনিয়া।

মারাদোনার মস্তিষ্কে অস্ত্রোপচার

মারাদোনার মস্তিষ্কে অস্ত্রোপচার

৩০ অক্টোবর জন্মদিনের তিন দিন পর শারীরিক অবনতিতে মারাদোনাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার হয় বলে ডাক্তাররা জানান। অস্ত্রোপচারে সাফল্য মেলার পর মারাদোনাকে হাসপাতাল সূত্রে ছুটি দেওয়া হয়। দুসপ্তাহ আগেই বাড়ি ফিরে এসেছিলেন দিয়েগো। এরপর মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ডাক্তারের সঙ্গে মারাদোনার গল্প করার মুহূর্তের ছবি প্রকাশ পেতে দিয়েগোর আরোগ্য কামনা করে ফ্যানরা প্রার্থনা জুড়েছিলেন। এর মাঝেই আকস্মিক হার্ট অ্যাটাকে না ফেরার দেশে ফুটবল ঈশ্বর।

পিনারাই বিজয়নের শেষ শ্রদ্ধা

পিনারাই বিজয়নের শেষ শ্রদ্ধা

ইতিমধ্যে কেরালা সরকার মারাদোনার প্রয়াণে শোকপ্রকাশ করে, রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে ২ দিনের শোক পালন করার ঘোষণা করেছে। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মারাদোনাকে নিয়ে একটি পোস্ট করেছেন। সেই পোস্ট ঘিরেই বিতর্কের সূত্রপাত।

কোন পোস্ট ঘিরে বিতর্ক

কোন পোস্ট ঘিরে বিতর্ক

ফেসবুক পোস্টে মারাদোনাকে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিজয়ন। সেখানেই আর্জেন্তিনার পর বিশ্বে ভারতের কেরালাতে সবচেয়ে বেশি মারাদোনা ভক্ত রয়েছে বলে বিজয়ন মন্তব্য করেন। ম্যাজিশিয়ান মারাদোনার ফুটবল প্রেমে প্রতিটি কেরালাবাসী আজ শোকে ভাষা হারিয়েছেন বলে তিনি প্রতিক্রিয়ায় লিখেছেন।

জবাবে বাঙালি ফ্যানেরা কী লিখলেন

জবাবে বাঙালি ফ্যানেরা কী লিখলেন

এই পোস্টের পরই ফুটবল ফ্যানেরা সমালোচনা জুড়েছেন। বাঙালি ফ্যানেরা অনেকেই বিজয়নের এই সোশ্যাল মিডিয়া পোস্টের জবাব দিয়ে তাঁর ভুল ভাঙিয়ে পোস্ট করেন। দিয়েগোর বাঙালি ফুটবল ফ্যানেরা লিখেছেন, 'শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীজীর কোথাও ভুল হচ্ছে। দিয়েগো মারাদোনা ২ বার কলকাতা সফরে এসেছেন। কলকাতাবাসীরা তাঁকে ভালোবাসা উজাড় করে দিয়েছে। কলকাতার অলিতে গলিতে মারাদোনা ভক্ত রয়েছে। আর্জেন্তিনার বাইরে সবচেয়ে বেশি মারাদোনা ভক্ত কোথাও থেকে থাকলে বা বাংলাতেই রয়েছে। ফুটবল মক্কা আজ ফুটবল ঈশ্বরের প্রয়াণে শোকস্তব্ধ।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+