আগুয়েরো সই করলেন বার্সেলোনায়, মেসিকে নিয়ে তুঙ্গে জল্পনা

জল্পনার অবসান। প্রত্যাশামতোই ম্যাঞ্চেস্টার সিটিতে দশ বছর কাটিয়ে এবার ফ্রি ট্রান্সফারেই বার্সেলোনায় গেলেন আর্জেন্টিনার তারকা সার্হিও আগুয়েরো (Sergio Aguero)। ন্যু ক্যাম্পে মেডিক্যাল পরীক্ষার পরই তিনি চুক্তিবদ্ধ হলেন দুই মরশুমের জন্য।

আগুয়েরো সই করলেন বার্সেলোনায়, মেসিকে নিয়ে তুঙ্গে জল্পনা

বার্সেলোনা এদিন ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এই খবর দিয়ে জানিয়েছে, ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তি শেষে ১ জুলাই বার্সেলোনায় যোগ দেবেন সার্হিও 'কুন' আগুয়েরো। ২০২২-২৩ মরশুম অবধি বার্সেলোনার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার। ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আগুয়েরোকে নিল বার্সেলোনা।

আগুয়েরো সই করলেন বার্সেলোনায়, মেসিকে নিয়ে তুঙ্গে জল্পনা

গত মরশুমে লুই সুয়ারেজকে ছেড়ে দিয়েছিল বার্সেলোনা। তাঁর পরিবর্ত কাউকে নেওয়া হয়নি। এর ফলে ২০২০-২১ মরশুমে গোল করার বাড়তি চাপ পড়ে লিওনেল মেসির উপর। কোপা দেল রে-তে চ্যাম্পিয়ন হলেও রোনাল্ড কোম্যানের দল লা লিগা বা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিততে পারেনি। অন্যদিকে, সাত বছর পর গোলমেশিন সুয়ারেজের সৌজন্যে লা লিগা খেতাব ঘরে তোলে আতলেতিকো মাদ্রিদ। ফর্ম ও ফিটনেসের সমস্যা থাকলেও বার্সা কর্তারা আশাবাদী, আগুয়েরো আসায় গোল পাওয়ার চিন্তা অনেকটাই কমবে। লিওনেল মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে জল্পনা চলছে। তবে আর্জেন্টিনা দলের সতীর্থ আগুয়েরো আসায় মেসি বার্সেলোনায় থেকেও যেতে পারেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আক্রমণভাগে আর্জেন্টিনার তারকাদের উপরই নির্ভর করে পরের মরশুমে রণকৌশল সাজাবে বার্সা।

আগুয়েরো সই করলেন বার্সেলোনায়, মেসিকে নিয়ে তুঙ্গে জল্পনা

ম্যাঞ্চেস্টার সিটিতে থাকাকালীন আগুয়েরো পাঁচবার ইংলিশ প্রিমিয়ার লিগ, একবার এফ এ কাপ ও ছয়বার লিগ কাপ জয়ের স্বাদ পেয়েছেন। প্রিমিয়ার লিগে এ বছর এভার্টনের বিরুদ্ধে ৫-০ গোলের জিতলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চেলসির কাছে হেরে যায় তাঁর দল ম্যান সিটি। পেপ গুয়ার্দিওলা নির্ধারিত সময়ের কিছুটা সময় আগে আগুয়েরোকে নামিয়েছিলেন। এটাই ম্যান সিটিতে তাঁর শেষ ম্যাচ ছিল। আতলেতিকো ছেড়ে ২০১১ সালে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যান সিটিতে আসার পর ৩৯০টি ম্যাচে ২৬০টি গোল করেছেন আগুয়েরো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+