Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Euro Cup 2024: প্রথম ম্যাচেই স্বস্তির ৩ পয়েন্ট ইংল্যান্ডের, সার্বিয়ার বিরুদ্ধে নায়ক বেলিংহ্যাম

জয় দিয়েই ইউরো কাপের যাত্রা শুরু করল ইংল্যারন্ডের। সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে ব্রিটিশরা জয় পেল ১-০ গোলে। প্রথম ম্যাচে খুব একটা চমক দেখাতে না পারলেও তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল ইংল্যান্ড। ব্রিটিশদের জয়ের নায়ক জুডে বেলিংহ্যাম।

সার্বিয়ার বিরুদ্ধে স্ট্যাটেজিতে একটা চমক দিয়েছিলেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে মাঝমাঠে এনে জুড়ে দিয়েছিলেন ডেকলান রাইসের সঙ্গে। আসলে রাইট উইংয়ে খেলা সাকা সেভাবে ডিফেন্সকে সাহায্য করতে পারেন না।

England

ম্যাচের ১৩ মিনিটের বেলিংহ্যাম গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দিলেন। বুকোয়া সাকা ডান প্রান্ত ধরে ছুটে বক্সে দেন দারুণ একটা ক্রস। তা দেখে ছুটে এসে লাফিয়ে জোরালো হেডে বল জালে জড়িয়ে দেন জুড বেলিংহ্যাম।ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে গত মরসুমে দারুণ সাফল্য পেয়েছেন জুড বেলিংহ্যাম। জাতীয় দলেও সেই ফর্ম ধরে রেখেছেন। গোল করাই শুধু নয়, সার্বিয়া ডিফেন্সকে প্রবল চাপেও রেখেছিলেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সাজঘরে ফেরে ইংল্যান্ড।

গোল পেলেও দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের খেলা ছন্নছাড়া হয়ে যায়। মাঝমাঠ দখল নেওয়ার চেষ্টা করছিল ইংল্যান্ড। তবে একের পর এক মিস্ পাসে কার্যসিদ্ধি হচ্ছিল না। সেই সুযোগ নিতে থাকে সার্বিয়া। একাধিক বার আক্রমণে উঠে আসে তারা। সুযোগ ঠিকঠাক কাজে লাগাতে পারলে সমতা ফেরাতে পারত সার্বিয়াবার বার ইংরেজ রক্ষণ ভেঙে ঢুকে পড়তে থাকে তারা। ৫৯ মিনিটে পেনাল্টির আবেদন করে সার্বিয়া। এরপর পাল্টা আক্রমণ চালায় ইংল্যান্ড।

৭৭ মিনিটে অনবদ্য সুযোগ পায় ইংল্যান্ড। জ্যারড বাওয়েনের ভাসানো বলে দারুণ হেড করেছিলেন হ্যারি কেন। গোলকিপারের হাত ফসকালেও ক্রসবারে লাগে বল।তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি তারা। কিন্তু সেটা না হওয়ায় ১ গোলে জিতেই মাঠ ছাড়ল ইংল্যান্ড।

ম্যাচটা কতটা ম্যাড়ম্যাড়ে হয়েছে সেটা বোঝা যাবে একটা পরিসংখ্যানেই। ইংল্যান্ড (৫) ও সার্বিয়া (৬), দুই দল মিলিয়ে শট নিয়েছে মাত্র ১১টি। এই গ্রুপে ডেনমার্ক-স্লোভেনিয়া ম্যাচ ড্র হয়েছে, ফলে জয় দিয়ে শুরু করার ফলে ইংল্যান্ড এখন তাদের গ্রুপের টেবিলে শীর্ষে থাকছে।

এদিকে, ইউরো কাপের মতো বড় প্রতিযোগিতায় ইংল্যান্ডের ফুটবলারদের মধ্যে সর্বাধিক ২৩-তম ম্যাচ খেললেন হ্যারি কেন। তিনি অ্যাশলে কোল ও রাহিম স্টার্লিংকে ছাপিয়ে গিয়েছেন। ইংল্যান্ডের আর কোনও ফুটবলার বড় প্রতিযোগিতায় এত ম্যাচ খেলেননি। কেনের খুব কাছাকাছি আছেন পিকফোর্ড। তিনি বিশ্বকাপ, ইউরো কাপের মতো বড় প্রতিযোগিতায় ২০-তম ম্যাচ খেললেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+