Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Salvatore Schillaci: সালভাতর শিলাচি থামলেন ৫৯-এ, নব্বইয়ের বিশ্বকাপের নায়কের প্রয়াণে শোকাহত বিশ্ব ফুটবল

Salvatore Schillaci: সালভাতর শিলাচি প্রয়াত। জীবনের পথ চলা থামল মাত্র ৫৯ বছর বয়সেই। ইতালির প্রাক্তন স্ট্রাইকার ১৯৯০ সালের বিশ্বকাপের নায়ক।

সেবারের বিশ্বকাপে সোনার বল ও সোনার বুট জিতেছিলেন শিলাচি। অবসর নেন ১৯৯৯ সালে।

Salvatore Schillaci -

১৯৯০ সালের বিশ্বকাপ হয়েছিল ইতালি। আয়োজক দেশ বিশ্বকাপ অভিযান শেষ করেছিল তৃতীয় স্থানে থেকে। সেমিফাইনালে ১৭ মিনিটে শিলাচির গোলে এগিয়ে গিয়েছিল ইতালি। ৮৭ মিনিটে ক্যানিজিয়ার গোলে সমতা ফেরায় আর্জেন্তিনা। পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ গোলে জিতে ফাইনালে যায় মারাদোনার দেশ।

এরপর তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ইতালি ২-১ গোলে হারিয়েছিল ইংল্যান্ডকে। পেনাল্টি থেকে দলের জয়সূচক গোলটি করেছিলেন শিলাচি। সেই ম্যাচে রবার্তো বাজ্জিওর গোলে ইতালি এগিয়ে গেলেএ ৮১ মিনিটে ডেভিড প্লাটের গোলে সমতা ফেরায় ইংল্যান্ড। ৮৬ মিনিটে শিলাচির গোল।

জুভেন্টাস ও ইন্টার মিলানের তারকা শিলাচি নব্বইয়ের বিশ্বকাপে মোট ৬টি গোল করেছিলেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ফুটবলের এক কিংবদন্তি আমাদের ছেড়ে চলে গেলেন। যিনি ইতালীয়দের ও বিশ্বের ক্রীড়া মহলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

সালভাতর শিলাচি জনপ্রিয় ছিলেন টোটো নামেও। ইতালি বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স অমর হয়ে রয়েছে। সেই গোলের পর বিশ্বকাপে তাঁর সেলিব্রেশনের ধরনও জনপ্রিয়তা লাভ করেছিল। ইতালি সেবার চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু সবচেয়ে বেশি গোল করায় সোনার বুট ও টুর্নামেন্টের সেরার পুরস্কার সোনার বলের দখল নিয়েছিলেন শিলাচিই। এতেই বোঝা যায় কতটা দাপট নিয়ে তিনি সেই বিশ্বকাপে খেলেছিলেন।

১৯৯০ সালে ব্যালন ডি'অর রানার-আপ পুরস্কার পেয়েছিলেন শিলাচি। নব্বইয়ের বিশ্বকাপ জেতা পশ্চিম জার্মানির অধিনায়ক লোথার ম্য়াথাউজ পেয়েছিলেন সেবারের ব্যাল ডি'অর পুরস্কার। নব্বইয়ের বিশ্বকাপে ইতালির প্রথম ম্যাচে পরিবর্ত হিসেবে নেমেছিলেন শিলাচি। তাঁর গোলেই অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছিল ইতালি।

নব্বইয়ের বিশ্বকাপের পর শিলাচি দেশের হয়ে আর একটিই গোল করেছিলেন। তারপর আর কোনও মেজর টুর্নামেন্টে তাঁকে ইতালির জার্সিতে দেখা যায়নি। সিসিলিয়ান ক্লাব মেসিনায় কেরিয়ারের শুরুর দিকে খেলেছেন শিলাচি। ১৯৮৮-৮৯ মরশুমে সেরি বি-তে তিনি সর্বাধিক গোলদাতা হন।

এরপর সেরি এ-তে জুভেন্টাস দলে ডাক পান। ১৯৮৯ থেকে ১৯৯২ অবধি তিনি ছিলেন জুভেন্টাসে। ফলে স্মরণীয় বিশ্বকাপের সময়ও তিনি এই ক্লাবেরই ফুটবলার ছিলেন। সে কথা স্মরণ করিয়ে শিলাচির প্রতি শ্রদ্ধা জানিয়েছে জুভেন্টাস।

শিলাচি জুভেন্টাসকে কোপা ইতালিয়া ও উয়েফা কাপ জেতাতেও বড় অবদান রেখেছিলেন। পরবর্তীকালে ইন্টার মিলানের হয়েও তিনি উয়েফা কাপ জেতেন। সেরি এ প্রেসিডেন্ট লোরেঞ্জো কাসিনি শিলাচির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তাঁকে ইতালিয়া ৯০-র ম্যাজিক নাইটস আলোকিত করা চ্যাম্পিয়ন বলে উল্লেখ করেছেন। শিলাচি সকলের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন বলেও মন্তব্য তাঁর।

ইতালির প্রথম ফুটবলার হিসেবে জাপানের জে লিগে খেলেছেন শিলাচি। জুবিলো ইওয়াতার হয়ে ১৯৯৭ সালে তিনি জে লিগ খেতাবও জিতেছিলেন। ১৯৯৯ সালে তিনি অবসর নেন। ২০২২ সালে তাঁর কোলন ক্যান্সার ধরা পড়েছিল। পালেরমো সিভিকো হাসপাতালে তাঁকে চলতি মাসের গোড়ার দিকে ভর্তি করা হয়েছিল বলে জানা যাচ্ছে। মারাদোনা, ম্যাথাউজদের টপকে সিলাচির নব্বইয়ের বিশ্বকাপের সেরা ফুটবলার হওয়ার ঘটনাই মনে গেঁথে থাকবে ফুটবলপ্রেমীদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+