আইএসএলে জমকালো উদ্বোধন, আইলিগ প্রদীপের নীচে অন্ধকার
নভেম্বরের ১৭ তারিখ কোচিতে আইএসএলের উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিবারের মত এবারও তারকাখচিতই হবে উদ্বোধনী অনুষ্ঠান।
ইন্ডিয়ান সুপার লিগে -র চতুর্থ মরশুমেও জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। আগেই ঠিক ছিল এবারের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সলমান খান। এবার তার সঙ্গে যোগ হল ক্যাটরিনা কাইফও। প্রাক্তন প্রেমিকার সঙ্গে জুটি বেঁধেই পারফরম্যান্স দেবেন এই তারকা জুটি।

সামনেই আসলে টাইগার জিন্দা হ্যায় ছবির মুক্তি তার আগে ছবির পাশাপাশি আইএসএলেও ধামাকা দেখাতে তৈরি সলমান ও ক্যাটরিনা। প্রথমে এই উদ্বোধনী অনুষ্ঠান কলকাতায় হওয়ার কথা থাকলেও পরে তা কোচিতে সরে যায়। সেখানেই প্রথম ম্যাচে মুখোমুখি হবে এটিকে ও কেরল ব্লাস্টার্স।
এদিকে এআইএফএফ-র দুই সন্তান হিসেবে দেখানো হলেও আইএসএল ও আই লিগকে একদমই একভাবে দেখা হচ্ছে না। যেখানে আইএসএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে হাজারটা জাঁক হচ্ছে, সেখানে এখনও আইলিগের ক্রীড়াসূচিও তৈরি হয়নি। সূত্রের খবর হয়ত ২২ নভেম্বর শুরু হতে পারে আই লিগের খেলা।












Click it and Unblock the Notifications