ভবিষ্যতের তারকা হিসেবে নিজের পছন্দ কারা জানালেন রোনাল্ডো
পাঁচ পাঁচটি ব্যালন ডি'অর-সহ একাধিক রেকর্ড তাঁর ঝুলিতে। সম্প্রতি জুভেন্টাসের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ডটিও নিজের দখলে এনেছেন। এখনও মেসি-রোনাল্ডোর মধ্যে তুলনায় কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে তর্ক-বিতর্কের ঝড় ওঠে। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই এবার জানিয়ে দিলেন কোন দুই ফুটবলার ভবিষ্যতে তারকা হয়ে উঠতে পারেন।

রোনাল্ডোর পছন্দ
আরলিং হালান্ড ও কিলিয়ান এমবাপের খেলার প্রশংসা করেছেন সিআর সেভেন। তবে তাঁদের দুজনের মধ্যে কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে কিছু বলতে চাননি। তবে রোনাল্ডো আর মেসি-র ব্যাটন যে ভবিষ্যতে এই দুজনের হাতেই থাকবে, তেমনটাই আশা রোনাল্ডোর। নরওয়ের স্ট্রাইকার আরলিং হালান্ড গত দুই মরশুমে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে দারুণ ফর্মে রয়েছেন। গত বছর বুন্দেশলিগায় ১৫ ম্যাচে ১৩টি এবং এই মরশুমে ২৬ ম্যাচে ২৫টি গোল করেছেন। গত মরশুমে ডর্টমুন্ডের হয়ে ১৮ ম্যাচে ১৬টি গোল করেছিলেন। এবার ৩৯টি ম্যাচে তাঁর গোলের সংখ্যা ৩৯!

ছন্দে এমবাপে
পিএসজি যে এখনও লিগ ওয়ানের দৌড়ে রয়েছে তাতে অবদান রয়েছে এমবাপের। স্টেড রেইমসকে গতকাল ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। পেনাল্টি থেকে গোল করেন নেইমার, ম্যাচের ১৩ মিনিটে। ২৪ মিনিটে এমবাপের গোল। ৬৮ মিনিটে মারকুইনহোস ও ৮৯ মিনিটে মইস কিন গোল করে দলের জয়ের ব্যবধান বাড়ান।

ভবিষ্যতের তারকা
রোনাল্ডো বলেন, অনেক খেলোয়াড়েরই একটা বা দুটো মরশুম খারাপ যায়। তবে প্রতি মরশুমেই ধারাবাহিকভাবে ভালো খেলা সহজ ব্যাপার নয়। হালান্ড ও এমবাপে সেটাই করে দেখাচ্ছেন। কঠোর পরিশ্রম ও দায়বদ্ধতার কারণেই তাঁরা এটা করতে পারছেন। দুজনের মধ্যে কে সেরা হতে পারবেন সেটা বলা যায় না। তবে তাঁদের মতো নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে আমি আশাবাদী।

সিআর সেভেনের তৃপ্তি
আগামী বছরের বিশ্বকাপ-সহ দুটো ঘরোয়া ফুটবল মরশুমের জন্য আসন্ন ইউরোর আগে লিভস্কোরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন রোনাল্ডো। নিজের খেলা নিয়ে তিনি বলেন, আমি এটা ভেবেই খুশি থাকতে চাই যে সেরা ফুটবলারদের তালিকায় আমার নাম থাকবে। এটা কঠোর পরিশ্রমের সুফল। দলের জন্য সেরাটা দিয়ে থাকে এমন একজন ফুটবলার হিসেবে এই খেলার ইতিহাসে নিজের নামকে যুক্ত রাখতে পারাই আমাকে তৃপ্তি দেয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications