বিশ্ব ফুটবলে চাঞ্চল্য ছড়ালেন দুই পুত্রের পিতা! নিজেকে সমকামী বলে পরিচয় দিয়ে টুইট মুছলেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি
বিশ্ব ফুটবলে চাঞ্চল্যজনক ঘটনা। আচমকাই একটি টুইট। যা সকলকেই বিস্মিত করল। নিজেকে সমকামী বলে পরিচয় দিলেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার। স্পেন ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন গোলকিপার ইকার ক্যাসিয়াস আজ এক টুইটে লেখেন, আমি সমকামী (Gay)। আশা করি, আপনারা আমার প্রতি সম্মান প্রদর্শন করবেন।

ক্যাসিয়াসের বয়স এখন ৪১। এর আগে তিনি বিয়ে করেছিলেন ক্রীড়া সাংবাদিক সারা কারবোনেরোকে। পাঁচ বছরের দাম্পত্যে ইতি পড়ে গত বছর মার্চে। ক্যাসিয়াস ও সারার দুই পুত্রসন্তানও রয়েছে। স্বাভাবিকভাবেই আজ নিজেকে সমকামী বলে তিনি টুইটে দাবি করায় বিস্ময়ের বাতাবরণ তৈরি হয়েছে। ভক্তদের অবশ্য এই ঘোষণার পর পাশেই পেয়েছেন স্প্যানিশ কিংবদন্তি।
রিয়াল মাদ্রিদে ক্যাসিয়াস যোগ দিয়েছিলেন মাত্র ৯ বছর বয়সে। ২৫ বছর এই ক্লাবে কাটিয়েছেন। স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন ২ বার। পাঁচবার জিতেছেন লা লিগা খেতাব। ২২ বছরের বর্ণয় কেরিয়ারে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাবও জয় করেছেন। রিয়াল মাদ্রিদকে তিনি নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ১৯টি খেতাব জিতেছেন। ২০০৪ থেকে ২০০৮ সালের মধ্যে ক্যাসিয়াস ইভা গঞ্জালেজের পাশাপাশি ডেটিং করতেন কারবোনেরোর সঙ্গে। ২০১০ সালে স্পেন নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর টেলিভিশনের সাংবাদিক কারবোনেরোকে জড়িয়ে ঝরে চুমু খেয়েছিলেন। সেই দৃশ্য ভাইরাল হয়েছিল মুহূর্তের মধ্যে।
This Kubrat Pulev incident reminds us of the time Iker Casillas kissed reporter Sara Carbonero after winning the World Cup. Only she was his girlfriend – and then he married her. What a man. 😘 #GKUnion pic.twitter.com/LXQy9QlQBP
— The Goalkeepers' Union Podcast (@GKUnion) March 29, 2019
ভক্তদের পাশাপাশি ইকার ক্যাসিয়াসের পাশে থাকার বার্তা দিয়েছেন চাঁর প্রাক্তন সতীর্থ ও বার্সেলোনার কিংবদন্তি কার্লোস পুওল। তিনি লিখেছেন, "It's time to tell our stories, Iker." (এখন আমাদের কথা বলার সময়, ইকার)। স্বাভাবিকভাবেই ক্যাসিয়াসের ঘোষণা ও তারপর পুওলের ইঙ্গিতবাহী বার্তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
They are about to kiss here. Iker Casillas and Carles Puyol giving us clue since 2010 about their love story. How did we miss this. Casillas Gay. pic.twitter.com/siOSFl49vJ
— Samuel Mario offvcial (@SOffvcial) October 9, 2022
They are about to kiss here. Iker Casillas and Carles Puyol giving us clue since 2010 about their love story. How did we miss this. Casillas Gay. pic.twitter.com/PVyCx2tRPM
— Chepseron.Ian.Sabul 🇰🇪 (@sabul_ian) October 9, 2022
ক্যাসিয়াসের এই টুইট ভাইরাল হতে তিনি যেমন সমর্থন পাচ্ছিলেন, তেমনই অনেকে সমালোচনাও করছিলেন। যদিও পরে টুইটটি মুছে দিয়েছেন ক্যাসিয়াস। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, নতুন এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ঘিরে গুঞ্জন নিয়ে মাতামাতি শুরু করে সংবাদমাধ্যম। তাতেই যবনিকা টানতে নিছক মজা করে ওই টুইটটি করে নিজেকে সমকামী বলে দাবি করেন। পরে নতুন করে বার্তা দেন। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ড হ্যাক হয়নি বলেও জানা যাচ্ছে।
Cuenta hackeada. Por suerte todo en orden. Disculpas a todos mis followers. Y por supuesto, más disculpas a la comunidad LGTB. 🙏
— Iker Casillas (@IkerCasillas) October 9, 2022
ক্যাসিয়াসের কেরিয়ারের শেষ ক্লাব পোর্তো। সেই দলের হয়ে অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হন ক্যাসিয়াস। এরপরই ২০২০ সালে অবসর নেন। স্পেনের হয়ে খেলেছেন ১৬৭টি ম্যাচ। রিয়াল মাদ্রিদের হয়ে ৫১০টি ম্যাচ খেলেছেন। পোর্তোর দুর্গ সামলেছেন ১১৬টি ম্যাচে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications