এমবাপের শর্ত মানতে চলেছে পিএসজি, নেইমারকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু, মেসিকে নিয়ে কী ভাবছে প্যারিসের ক্লাব?
এমবাপের শর্ত মানতে চলেছে পিএসজি, নেইমারকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু, মেসিকে নিয়ে কী ভাবছে প্যারিসের ক্লাব?
প্যারিস সাঁ জাঁ-এর হয়ে খেলার জন্য যে ক'টা শর্ত পিএসজির উপর চাপিয়েছিলেন নেইমার তার মধ্যে অন্যতম ছিল নেইমারকে বিক্রি করা। ফ্রান্সের জাতীয় দলের এই ফুটবলারের শর্তকে মেনে নিয়ে এ বার নেইমারকে দল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল পিএসজি। নতুন মরসুমের শুরুতে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে ছেড়ে দিতে চায় পিএসজি।

এমবারের শর্ত মেনে নেইমারকে ছাড়তে চলেছে পিএসজি:
নেইমারকে ছাড়ারজন্য তারা এতটাই মরিয়া যে সব থেকে কম ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি'তেও তারা রাজি নেইমারকে ছেড়ে দিতে। ফিচাজেসের খবর অনুযায়ী, এই মরসুমের শুরু থেকেই ব্রাজিলীয় তারকার জন্য বিভিন্ন অফারকে স্বাগত জানাচ্ছিল পিএসজি কিন্তু তারা ১৫০ মিনিলয়ন ইউরোর যে ট্রান্সফার ফি রেখেছিল তা দিতে রাজি হয়নি কেউই। তবে, এ বার নিজেদের জায়গা থেকে সরে এসেছে পিএসজি এবং নেইমারের মোটা বেতন নিজেদের ঘাড় থেকে তারা নামাতে চায়। এতে এমবাপেরশর্তওরাখা হবে।

প্রিমিয়ার লিগের ক্লাবগুলি ঝাঁপাতে পারেন নেইমারের জন্য:
ট্রান্সফার ফি অনেকটা কমিয়ে আনার ফলে চেলসি, ম্যানচেস্টার সিটি এবং নিউক্যাসেল ইউনাইটেডের মতো প্রিমিয়ার লিগের ক্লাবগুলি নেইমারকে পাওয়ার জন্য ঝাঁপাতে পারেন। আগামী মরসুমের শুরুতেই গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে প্যারিস ছাড়ছেন নেইমার তা এক প্রকার পরিষ্কার।

মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ভাবছে পিএসজি:
বিশ্বকাপের সময়ে পিএসজির সভাপতি নাসের আল- খেলাইফি জানিয়েছিলেন বিশ্বকাপের পর মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে আলোচনায় বসবেন তাঁরা। এই মরসুমে পিএসজির হয়ে সব রকমের প্রতিযোগীতা মিলিয়ে ১২টি গোল এবং ১৪টি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। ২০২১ সালে দুই বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসেছিলেন মেসি। এই মরসুম শেষেই সেই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে।

মেসিকে ধরে রাখতে মরিয়া পিএসজি:
প্যারিসের ক্লাবটির সভাপতি আল খেলাইফি স্কাই স্পোর্টসকে জানিয়েছিলেন মেসি নিজেও চায় পিএসজির হয়ে খেলা চালিয়ে যেতে। তিনি বলেন, "এই মরসুমে আমাদের হয়ে দারুণ পারফর্ম করেছেন মেসি। অনেক গোল স্কোর রয়েছে ও এবং অ্যাসিস্ট করেছে জাতীয় দল এবং ক্লাবের হয়ে। আমরা একই সঙ্গে রাজি হয়েছি। বিশ্বকাপের পর আমরা এক সঙ্গে আলোচনায় বসব।"
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications