রেনেসের বিরুদ্ধে ড্র করে নেইমারদের লিগ জয়ের আশা কার্যত শেষ, পিএসজি-র থেকে এগিয়ে লিলে
রেনেসের বিরুদ্ধে ড্র করে নেইমারদের লিগ জয়ের আশা কার্যত শেষ, এগিয়ে লিলে
চ্যাম্পিয়ন্স লিগের সেনিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর এবার ফ্রেঞ্চ লিগ ওয়ান খেতাবও হাতছাড়া করার মুখে প্যারিস সেইন্ট-জের্মেইন বা পিএসজি-র। গুরুত্বপূর্ণ ম্যাচে রেনেসের বিরুদ্ধে ড্র করে উল্টে লিলের রাস্তা পরিষ্কার করে দিয়েছেন নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপেরা। ফলে পিএসজি সমর্থকদের হতাশ হওয়াটা স্বাভাবিক।

রেনেসের বিরুদ্ধে তাদেরই মাঠে লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক রণনীতি নেয় পিএসজি। তবু গোল পেতে বিস্তর কাঠখড় পোড়াতে হয় এমবাপে শিবিরকে। একাধিক সুযোগ হাতছাড়া করার পর প্রথমার্ধের একদম শেষ লগ্নে গোল পায় প্যারিসের ক্লাব। পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলের নেইমার। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে পিএসজি।
মুকুটে আরও এক লিগ ওয়ান খেতাবকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিলেন পিএসজি সমর্থকরা। কিন্তু দ্বিতীয়ার্ধে আচমকাই খেলার অভিমুখ পাল্টে দিয়ে প্যারিস ক্লাবকে সমস্যায় ফেলে দেন রেনেসের ফুটবলাররা। কোনও কিছু হারানোর ভয় না থাকায় অল আউট আক্রমণে যেতে শুরু করেন হোম টিম। ঝড়ে গতিতে ছুটে আসা সেই সব মুভে ফালাফালা হতে থাকে পিএসজি-র ডিফেন্স।
একাধিকবার গোলের খুব পৌঁছে গিয়েও বিফল মনোরথে ফিরতে হয় রেনেসকে। ম্যাচের ৭০ মিনিটে পিএসজি-র জালে বল জড়িয়ে দলকে সমতায় ফেরান রেনেসের গুইরাসি। এরপর দুই দলের আক্রমণ এবং প্রতি আক্রমণে টানটান হয় খেলা। ম্যাচ জিততে মরিয়া নেইমার-এমবাপেরা গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপান। কিন্তু ৮৭ মিনিটে কিমপেমবে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতেই পিএসজি-র সব আশা শেষ হয় বলা চলে।
৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ান তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে প্যারিস সেইন্ট-জের্মেইন। সম পরিমাণ ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে লিগ খেতাব জয়ের দোরগোড়া দাঁড়িয়ে রয়েছে লিলে। ৭৪ ও ৭৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় ও চতু্র্থ স্থানে অবস্থান করছে যথাক্রমে মোনাকো ও লিওঁ।












Click it and Unblock the Notifications