শেষ চারের টিকিট নিশ্চিত করতে আজ ইংল্যান্ডের সামনে সুইডেন, জেনে নিন কেমন তৈরি দুই শিবির

২০১৮ রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি সুইডেন। ম্যাচ জেতার বিষয়ে আত্মবিশ্বাসী দুই শিবির।

অঘটনের বিশ্বকাপে গত কাল জোড়া অঘটনের সাক্ষী থেকেছে রাশিয়া। কোয়ার্টার ফাইনালের প্রথম দিনই বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের।

শেষ চারের টিকিট নিশ্চিত করতে আজ ইংল্যান্ডের সামনে সুইডেন, জেনে নিন কেমন তৈরি দুই শিবির

এই অবস্থায় আজ শেষ আটের লড়াইয়ে নামছে ইংল্যান্ড এবং সুইডেন। দু'টি দলি চলতি বিশ্বকাপে বেশ ভাল ছন্দেই রেয়েছে।
এখনও পর্যন্ত বিশ্বকাপে দু'টি দলই হেরেছে মাত্র একটি করে ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ড মোট গোল করেছে আটটি, গোল হজম করেছে তিনটি।

অন্য দিকে, সুইডেন গোল করেছে পাঁচটি এবং গোল হজম করেছে দু'টি। প্রি কোয়ার্টার ফাইনালেও নিজেদের দাপট বজায় রেখেছে এই দুই দল। ইংল্যান্ড টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে দেয়। সুইডেন ১-০ গোলে হারিয়ে দেয় সুইৎজারল্যান্ডকে।

এই পরিস্থিতিতে দুই দলই আত্মবিশ্বাসী কোয়ার্টার ফাইনালে নামার আগে। শেষবার ২০০৬ বিশ্বকাপে শেয আটে খেলার সুযোগ পেলেও গ্যারেথ সাউথগেট আত্মবিশ্বাসী নিজের দলকে নিয়ে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'ওরা যথেষ্টা শত্তিশালী দল। বহুবার আমার সুইডেনের সঙ্গে খেলা অভিজ্ঞতা রয়েছে। মানসিক ভাবে ওরা যথেষ্ট শক্তিশালী।'

শেষ চারের টিকিট নিশ্চিত করতে আজ ইংল্যান্ডের সামনে সুইডেন, জেনে নিন কেমন তৈরি দুই শিবির

তাঁর আরও সংযোজন, 'ওদের খেলার ফলাফলে উপর নজর রাখলেই বোঝা যায় ওরা কেমন দল। কোয়ালিফায়ারে ফ্রান্সকে হারিয়েছে, প্লে অফে হারিয়েছে ইতালিকে, এই টুর্নামেন্টে জার্মানিকে ছিটকে দিয়েছে। ওদের হারাতে গেলে আমাদের নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। তব, আমি আত্মবিশ্বাসী আমাদের ছেলেরা এই ম্যাচ জিতেই মাঠ ছাড়বে।'

তবে, ইংল্যান্ডের চিন্তা বাড়াচ্ছে জিমি ভার্দির চোট। শুক্রবার দলের সঙ্গে পুরো অনুশীলন করতে পারেননি তিনি। তবে, সাউথগেট আশাবাদী এই ম্যাচে ভার্দিকে পাবে তার দল। ভার্দির পাশাপাশি সামান্য ফিটনেস সমস্যা রয়েছে ডেলে আলি, অ্যাশলে ইয়ং এবং কাইল ওয়াকারকে নিয়ে।

সাউথগেটের স্ট্র্যাটেজিতেই প্রতিপক্ষ ইংল্যান্ডের প্রশংসা করে সুইডেনের কোচ বলেন, 'ইংল্যান্ডের মতো দলকে হারাতে হলে সব দিক দিয়ে ভাল ফুটবল খেলতে হবে আমাদের। আমাদের ডিফেন্সের বাঁধুনি ঠিক রেখে আক্রমণে উঠতে হবে।'

শেষ চারের টিকিট নিশ্চিত করতে আজ ইংল্যান্ডের সামনে সুইডেন, জেনে নিন কেমন তৈরি দুই শিবির

পাশাপাশি তিনি আরও বলেন, 'বল পজিশন বেশি রাখা যাতে যায়, সেই দিকে দেখতে হবে। আক্রমণে উঠে কী করতে হবে আমাদের সেই সম্পর্কে দলের ফুটবলারদের সঠিক ধারণ রয়েছে। শুধু সেই ধারণাকেই বাস্তবে রুপ দিতে হবে।'

ইংল্যান্ডের মতো বিশেষ চোট-আঘাত সংক্রান্ত সমস্যা না থাকলেও কার্ড সমস্যায় এই ম্যাচে সুইডেন পাবে না মাইকেল লাসটিগকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+