গ্রুপের শেষ ম্যাচে সম্মান পুনঃরুদ্ধারের লড়াইয়ে কলিঙ্গে ভারতের সামনে ব্রাজিল
গ্রুপের শেষ ম্যাচে সম্মান পুনঃরুদ্ধারের লড়াইয়ে কলিঙ্গে ভারতের সামনে ব্রাজিল
জয় নয়, দলের মেয়েদের কাছ থেকে শুরু একটা গোল চাইছেন ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা দলের কোচ থমাস ডেননার্বি। মেয়েদের কাছে তাঁর বার্তা, "অনন্ত শেষ ম্যাচটায় তোমারা দেখিয়ে দাও ভারতীয় মেয়েরাও খেলতে জানে।" ঘরের মাঠে ভারতের বিশ্বকাপ অভিযান প্রায় শেষের পথে। নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় দলের সামনে ব্রাজিল। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে তাঁর মেয়েরা ঘুরে দাঁড়াক চাইছেন ডেননার্বি।

মেয়েদৈর প্রতি তাঁর বার্তা, "আমাদের হারানোর কিছু নেই, তবে যে সম্মান আমরা নিজেদের ভুলে হারিয়েছি বিগত দুই ম্যাচে হেরে সেটা যদি পুনঃরুদ্ধার করতে পারি, সেটাই হবে বড় প্রাপ্তি। মেয়েদের বলেছি, এই ম্যাচটা খেল দেশের জন্য, দেশবাসীর জন্য। তাঁরা আমাদের লাগাতার যে সমর্থন দিয়ে এসেছেন, তার পরিবর্তে তোমরা তাঁদের খুশি করার মতো পারফরম্যান্স উপহার দিতে পারোনি। অন্তত শেষ ম্যাচটায় চেষ্টা করো যাতে হারানো সম্মান কিছুটা ফিরে পাওয়া যায়।"
সন্ধ্যায় ব্যাটেলিয়ন ১-এর প্র্যাকটিস গ্রাউন্ডে নামার আগে তিনি বলছিলেন, "পায়ে যখন বল আসবে তখন মেয়েদের আত্মবিশ্বাসের সঙ্গে সাবলীল ফুটবলটা খেলতে হবে। আমাদের কিছুই আর হারানোর নেই আশা করি মেয়েরা চাপ না নিয়ে খেলতে পারবে।"
ঐতিহ্য, উন্মাদনা, আবেগের এক নাম ব্রাজিল। হলুদ জার্সি পরিহিত দলটা নিজেদের নামেই মাঠে টেনে আনতে পারেন বিশ্বের যে কোনও প্রান্তের সমর্থককে। লাতিন আমেরিকার তরুণ মেয়েদের নিয়ে তৈরি হওয়া এই দল চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট। তবে, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, মেয়েদের কাছ থেকে তাদের সেরাটাই চাইছেন ডেননার্বি। তিনি মেয়েদের বলেছেন, "আশা করি ব্রাজিলের থেকে সেরা লড়াইটাই দেখতে পাব আমরা। এটা প্রত্যেকেরই জানান, ব্রজিল নক-আউটের জায়গা নিশ্চিত করার লক্ষ্যে এই ম্যাচে পূর্ণ শক্তি নিয়েই ঝাঁপাবে। আমাদের আরও ভাল ভাবে রক্ষণাত্মক ফুটবল খেলতে হবে। তবে, ফুটবলটা শুধু ডিফেন্সের খেলা নয়, যদি মেয়েরা একটা গোল অন্তত করতে পারে তা হলে সেটাই বড় প্রাপ্তি হবে।"
এই বিশ্বকাপে ভারতের প্রাপ্তির ভাণ্ডার শূন্য। দুই ম্যাচ থেকে একটাও গোল আসেনি, আসেনি এক পয়েন্টও। হুড খোলা গাড়ির মতো ডিফেন্স নিয়ে শুধু হজম করতে হয়েছে একের পর এক গোল, যা আয়োজক দেশের নারী ফুটবলের জন্য একেবারেই ভাল বিজ্ঞাপন নয়। তাই মেয়েদের থেকে একটা হলেও গোল চাইছেন সুইডিশ কোট। তিনি বলেছেন, "আমরা সাধ্য মতো লড়াই চালানোর চেষ্টা করব এবং লক্ষ্য থাকবে একটা গোল যদি অনন্ত করা যায়। একটা গোলও যদি এই টুর্নামেন্টে আমরা করতে পারি তা হলে সেটা অনেকটাই ভাল হবে। আমি জানি প্রতিপক্ষ বক্সে লাস্ট পাসটা ঠিক মতো হচ্ছে না, ফাইনাল থার্ডে গিয়ে সমস্যা হচ্ছে। সেই ত্রুটি সংশোধন করার জন্য অনুশীলন ওদের করিয়েছি।"
দীর্ঘ সাত-আট মাস এই দলটার পিছনে প্রচুর সময় দিয়েছেন থমাস ডেননার্বি। একাধিক বিদেশ সফর, একাধিক প্রস্তুতি পর্ব, একাধিক হাইপ্রোফাইল দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে অংশ নিয়েও নিজেদের সেই স্তরে পৌঁছতে পারেননি অষ্টম ওঁরাওরা। এই ব্রাজিলের সিনিয়র দলের বিরুদ্ধে ২০২১ সালে একটা ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচে ভারতীয় দল ১-৬ গোলে পরাজিত হলেও দারুণ লড়াই দিয়েছিলেন বালা দেবীরা। অনূর্ধ্ব-১৭ ব্রাজিল দলের বিরুদ্ধে না খেললেও তাদের খেলা তিনি দেখেছেন। সেখান থেকেই ডেননার্বির বিশ্লেষণ "দুই দলের খেলার মধ্যে একটা মিল রয়েছে। আসলে কী জানানে ব্রাজিলে ফুটবলটা এরা খুব ছোট থেকে খেলে, যেটা ওদের জন্য বড় সুবিধা। তবে, আশা করি ভারতীয় মেয়েরাও ফুটবলটা খেলতে জানে সেটা আগামীকাল দেখাতে পারব। সত্যি বলতে, বয়স ভিত্তিক দলকে নিয়ে খেলাটা অনেকটা কঠিন সিনিয়র দলের তুলনায়। বয়স ভিত্তিক দলে একটা সীমাবদ্ধতা থাকে কিন্তু সিনিয়র দলের ক্ষেত্রে সারা দেশ থেকে আপনি ফুটবলার বাছাই করতে পারবেন।"












Click it and Unblock the Notifications