প্রিমিয়ার লিগে ম্যান সিটির দাপুটে জয়ের দিন লিভারপুলের কাছে পরাস্ত ম্যান ইউ, টোরেসের হ্যাটট্রিক

প্রিমিয়ার লিগে ম্যান সিটির দাপুটে জয়ের দিন লিভারপুলের কাছে পরাস্ত ইউনাইটেড

ফেরান টোরেসের হ্যাটট্রিকে প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করল ম্যাঞ্চেস্টার সিটি। একই দিনে লিভারপুলের কাছে শোচনীয় হারের সম্মুখীন হতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। যার জেরে লিগ তালিকায় এক ধাপ উঠল গত বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে পয়েন্টের নিরিখে ম্যান সিটির থেকে আরও খানিকটা পিছিয়ে গিয়েছে ম্যান ইউ।

প্রিমিয়ার লিগে ম্যান সিটির দাপুটে জয়ের দিন লিভারপুলের কাছে পরাস্ত ম্যান ইউ, টোরেসের হ্যাটট্রিক

নিউক্যাসেল ইউনাইটেডের সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির ম্যাচ প্রথম থেকেই হাড্ডাহাড্ডি মেজাজ নেয়। দুই দলের আক্রমণ ও প্রতি আক্রমণে ম্যাচ টানটান হয়ে ওঠে। যদিও ঘরের মাঠে ম্যাচের প্রথম গোলটি করে নিউক্যাসেল। ২৫ মিনিটের মাথায় গুরুত্বপূ্র্ণ গোলটি আসে এমিল ক্রাফথের বুট থেকে। ৩৯ মিনিটে গোল শোধ করেন ম্যান সিটির জোয়াও কানসেলো। ৪২ মিনিটে গোল করে সিটির হয়ে ব্যবধান বাড়ান ফেরান টোরেস। প্রথমার্ধের অন্তিত সময়ে পেনাল্টি থেকে গোল শোধ করে নিউক্যাসেলকে ফের লড়াইয়ে ফেরান জোয়েলিনটন।

দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। ৬২ মিনিটে গোল করে নিউক্যাসেলকে ফের এগিয়ে দেন জো উইলক। এরপর খোঁচা খাওয়া বাঘের মতো গোলের জন্য হন্যে হয়ে ঝাঁপায় ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাচের ৬৪ এবং ৬৬ মিনিটে ফেরান টোরেসের গোলে ফার্স্ট বয়দের জয় নিশ্চিত হয়। ৪-৩ গোলে ম্যাচ জেতে ম্যান সিটি।

অন্য ম্যাচে লিভারপুলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পরাজয়ের মুখ দেখতে হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। যদিও ব্রুনো ফার্নান্ডেজের বুট থেকে ম্যাচের প্রথম গোলটি পায় ওল্ড ট্রাফোর্ডের দল। লিভারপুলের হয়ে ৩৪ মিনিটে সেই গোল শোধ করেন দিয়েগো জোটা। প্রথমার্ধের শেষ মুহুর্তে ক্লপের দলের দ্বিতীয় গোলটি করেন রবার্টো ফিরমিনো। যিনি ৪৭ মিনিটে দলের হয়ে ফের গোল করেন। ৬৮ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে ব্যবধান কমলেও ৯০ মিনিটে মহম্মদ সালাহের গোলে ম্যাচে ম্যান ইউয়ের হার নিশ্চিত হয়।

৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষেই অবস্থান করছে ম্যাঞ্চেস্টার সিটি। সমপরিমাণ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট কম পাওয়া ম্যান ইউ রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। ৩৫ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে লিভারপুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+