Premier League: লিভারপুল প্রিমিয়ার লিগের শীর্ষে, দুরন্ত জয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি

Premier League: প্রিমিয়ার লিগ জমজমাট। আজ লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল নিজেদের ম্যাচ থেকে তিন পয়েন্ট করে আদায় করে নিল। যার ফলে পয়েন্ট তালিকার শীর্ষে লিভারপুল।

তবে লিভারপুলের থেকে একটি করে ম্যাচ কম জিতেছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। তারা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিভারপুলের।

Premier League
Liverpool FC via Getty Images
Premier League

আজ পাঁচ গোলের দ্বৈরথে জয় ছিনিয়ে নিল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে এদিনের ম্যাচে পিছিয়ে পড়েছিল ম্যান সিটি। রাউল জিমেনেজের ব্যাক হিল ক্রস থেকে বল পেয়ে গোল করে ফুলহ্যামকে এগিয়ে দেন আন্দ্রেস পেরেইরা। যদিও ৩২ মিনিটে মাতেও কোভাসিচ গোল করে সমতা ফেরায়।

৪৭ মিনিটে কোভাসিচ ও ৮২ মিনিটে জেরেমি ডোকুর করা গোলে ম্যান সিটি ৩-১ গোলে এগিয়ে যায়। ৮৮ মিনিটে রডরিগো মুনিজের গোলে ফুলহ্যাম ব্যবধান কমালেও তা ম্যান সিটির জয় রোখার পক্ষে যথেষ্ট ছিল না। এই জয়ের ফলে ম্যান সিটি ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে রইল।

এদিনের অপর ম্যাচে পিছিয়ে পড়ে সাউদাম্পটনকে হারাল আর্সেনাল। ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৫৪ মিনিটে ক্যামেরন আর্চারের গোলে সাউদাম্পটন এগিয়ে যায়। ৫৮ মিনিটে সমতা ফেরান কাই হাভের্টজ। ৬৮ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেলির গোলে ২-১ গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৮৮ মিনিটে আর্সেনালের তৃতীয় গোলটি বুকায়ো সাকার।

এদিনই লিভারপুল ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে। ৯ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন দিয়োগো জোটা। ফলে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১ নম্বরে লিভারপুল। ৭টি করে ম্যাচ খেলে ১৭ পয়েন্ট ম্যান সিটি ও আর্সেনালের। এই দুই ক্লাবের গোলপার্থক্যও সমান (৯)। তবে বেশি গোল করায় দুই নম্বর জায়গাটি রয়েছে ম্যান সিটির দখলে। আর্সেনাল রয়েছে তিনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+