করোনা কাটিয়ে প্রিমিয়র লিগে ফুটবল শুরুর আগেই বিরোধীতা, কিন্তু কেন?

করোনা কাটিয়ে প্রিমিয়র লিগে ফুটবল শুরুর আগে বিরোধীতা, কিন্তু কেন?

করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে ইউরোপ। ইউরোপের ইতালি, স্পেন, জার্মানি একসময় করোনার এপিসেন্টারে পরিণতি হয়েছিল। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র করোনার এপিসেন্টারে পরিণত হয়েছে। ইউরোপে করোনা সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণে আসার পর মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জার্মানিতে ফুটবল শুরুর পরিকল্পনা রয়েছে। জার্মানির পর ইংল্যান্ডেও প্রিমিয়র লিগ শরুর পরিকল্পনা তৈরি হয়েছে। জুন মাসে প্রিমিয়র লিগ শুরুর প্রস্তাব। এর মাঝে করোনা উদ্বেগ নিয়ে ফুটবলাররা বিরোধীতা জানিয়েছেন।

জার্মানিতে ফুটবল শুরু কবে

জার্মানিতে ফুটবল শুরু কবে

সব ঠিক থাকলে ১৬ মে থেকে ফের শুরু হওয়ার কথা জার্মান বুন্দেশলিগা। অনুশীলনের পাশাপাশি ক্লাবগুলি ফুটবলারদের স্বাস্থ্যপরীক্ষা শুরু করেছে।

কবে শুরু হতে পারে প্রিমিয়র লিগ

কবে শুরু হতে পারে প্রিমিয়র লিগ

প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৮ জুন থেকে বন্ধ থাকা প্রিমিয়র লিগ শুরু হতে পারে। ২৭ জুলাইয়ের মধ্যে লিগ শেষ করার পরিকল্পনা রাখা হয়েছে। করোনাভাইরাসের কারণে প্রায় দেড় মাস ধরে ইংলিশ প্রিমিয়ার লিগ থমকে রয়েছে। এই সপ্তাহ থেকে এবার লিগ শুরু নিয়ে তোড়জোড়া শুরু করা হচ্ছে।

কেন বিরোধীতা

কেন বিরোধীতা

আর্থিক ধাক্কা সামলাতে জুনে প্রিমিয়র লিগের ক্লাবগুলি স্থগিত লিগ শুরু করে দিতে চায়। যা নিয়ে বেশ কিছু ক্লাবের বিদেশি ফুটবলাররা বিরোধীতা জানিয়েছে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ জারি। এই পরিস্থিতিতে খেলা শুরু হলে ফুটবলাররা সংস্পর্শের কারণে সংক্রমিত হতে পারেন। ফুটবলারদের এজেন্টরা এই নিয়ে প্রিমিয়র লিগের ক্লাবগুলিকে নিজেদের মতামত জানিয়েছে।

স্বাস্থ্যের নিরাপত্তার অভাব জেনেও কেন প্রিমিয়র লিগ শুরু করা নিয়ে তাড়াহুড়ো করা হচ্ছে, সেই নিয়ে ফুটবলারা বিরোধীতা জানিয়েছে। অনেক ফুটবলারই মনে করছেন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় লিগ শুরু করলে ফুটবলাররা ম্যাচ খেলতে বাধ্য। কিন্তু এতে ফুটবলাকে নিজের ও পরিবারের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নিতে হবে।

প্রিমিয়র লিগে এখনও কত ম্যাচ বাকি

প্রিমিয়র লিগে এখনও কত ম্যাচ বাকি

প্রিমিয়র লিগে এখনও ৯২টি ম্যাচ বাকি রয়েছে। ৮ থেকে ১২ জুনের মধ্যে লিগ শুরু হয়ে যেতে পারে।

নিরপেক্ষ ভেন্যু

নিরপেক্ষ ভেন্যু

করোনার বিরুদ্ধে সাবধানতা নিয়ে নিরাপদ ও সুরক্ষিত নিরপেক্ষ ভেন্যু ম্যাচ খেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ১০টি ভেন্যু বেছে লিগের স্থগিত ম্যাচগুলির জন্যে সূচি করা হবে বলে লিগ কমিটি পক্ষ থেকে আলোচনা করা হয়েছে।

বিরোধীতার মাঝেই ফুটবলে তোড়জোড়! ফ্রান্সে কিন্তু লিগ বাতিল

বিরোধীতার মাঝেই ফুটবলে তোড়জোড়! ফ্রান্সে কিন্তু লিগ বাতিল

লকডাউন শিথিল করা হলেও ফ্রান্সের মাঠে এখনই ফুটবল ফিরছে না। ফ্রান্সের প্রধানমন্ত্রী ২০১৯-২০ মরশুমের সব খেলা বাতিল ঘোষণা করে দিয়েছেন। ফলে এই ফুটবল মরসুমে আর নেইমারদের মাঠে নামতে দেখা যাবে না। করোনা আবহে ফুটবলারদের জীবনের ঝুঁকি নিয়ে ম্যাচ নয় এমন বার্তাই দেওয়া হয়েছে। পরে পিএসজিকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় তাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+