Euro 2020: প্রস্তুতি ম্যাচে ইজরায়েলকে গোলের মালা পর্তুগালের, ছন্দে রোনাল্ডো

ইউরো শুরুর আগে দুরন্ত ছন্দে পর্তুগাল। সবচেয়ে বড় কথা গোলের মধ্যেই রয়েছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোর শেষ প্রস্তুতি ম্যাচে ইজরায়েলকে গোলের মালা পরাল পর্তুগাল।

প্রস্তুতি ম্যাচে ইজরায়েলকে গোলের মালা পর্তুগালের

গতকাল লিসবনের হোসে আলভালাদ স্টেডিয়ামে ইজরায়েলকে চার-শূন্য গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচের ৪২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ প্রথম গোলটি করেন। এর ঠিক দুই মিনিট পরেই রোনাল্ডোর গোল। দেশের হয়ে ১০৪তম গোলটি করে আল দায়ি-র ১০৯টি গোলের বিশ্বরেকর্ডের দিকে এগোচ্ছেন সিআর সেভেন। ৮৬ মিনিটে পর্তুগালকে তিন-শূন্যে এগিয়ে দেন জোয়াও ক্যান্সলো। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ম্যাচে দ্বিতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ।

১৫ জুন ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় হাঙ্গেরি ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়নরা। এরপর ১৯ জুন একই সময়ে পর্তুগাল-জার্মানি ম্যাচ। ২৩ জুন তথা ভারতীয় সময়ানুসারে ওইদিন মধ্যরাতের পর রাত সাড়ে ১২টায় ফ্রান্সের বিরুদ্ধে পর্তুগালের ম্যাচ। এই গ্রুপকে এবারের ইউরোর গ্রুপ অব ডেথ বলা হচ্ছে।

ইউরোয় পর্তুগালের প্রথম ম্যাচে প্রথম একাদশে যাঁরা থাকতে পারেন তাঁরা হলেন গোলকিপার রুই প্যাত্রিসিও। ডিফেন্সে জোয়াও ক্যান্সলো, পেপে, রুবেন দিয়াস ও নুনো মেন্দেস। মাঝমাঠে দানিলো, জোয়াও মৌতিনহো, ব্রুনো ফার্নান্দেজ। আক্রমণভাগে বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জোয়াও ফেলিক্স শুরু করতে পারেন। ১৯ বছরের লেফট ব্যাক নুনো মেন্দেজ এবার পর্তুগালের হয়ে নজরকাড়া ফুটবল খেলবেন বলে মনে করছে ফুটবল মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+