স্কটল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের কাছে ইউক্রেন, যুদ্ধ থামাতে পুতিনকে আর্জি পেলের

এ যেন ফিনিক্স পাখির মতো জেগে ওঠা। রাশিয়ার আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। বহু প্রতিবন্ধকতা কাটিয়ে সেই দেশেরই ফুটবল দল এগোচ্ছে কাতার বিশ্বকাপের দিকে। প্লে অফ সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়েছে ইউক্রেন। রবিবার কার্ডিফে ফাইনালে ওয়েলসকে হারালেই ইউক্রেন পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট।

বিশ্বকাপের কাছে ইউক্রেন, যুদ্ধ থামাতে পুতিনকে আর্জি পেলের

গ্লাসগোয় বিশ্বকাপের ইউরোপিয়ান কোয়ালিফায়ারের প্লে অফে ইউক্রেন-স্কটল্যান্ড ম্যাচ দেখতে হাজির ছিলেন ৫১ হাজার দর্শক, তার মধ্যে ইউক্রেনের সমর্থক ছিলেন হাজার তিনেক। ইউক্রেনের অধিনায়ক আন্দ্রেই ইয়ারমোলেঙ্কো ৩৩ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন। বিরতিতে খেলার ফল ১-০। রোমান ইয়ারেমচুকের হেড ইউক্রেনকে এগিয়ে দেন ২-০ গোলে। ইউক্রেন ম্যাচে আধিপত্য নিয়ে খেললেও ৭৯ মিনিটে ক্যালাম ম্যাকগ্রেগরের গোলে ব্যবধান কমাতে সক্ষম হয় স্কটরা। ম্যাচের শেষ লগ্নে ইনজুরি টাইমে ইউক্রেনের তৃতীয় গোলটি করেন আর্টেন ডভবিক। বিশ্বকাপের ছাড়পত্র আদায়ে ওয়েলস ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত ইউক্রেন।

ইউক্রেনের হয়ে যাঁরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালাচ্ছেন, কিংবা যাঁরা হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন, প্রবল প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চালাচ্ছেন জীবন সংগ্রাম, এই জয় তাঁদের উৎসর্গ করেছেন ইউক্রেনের কোচ অলেকজান্ডার পেত্রাকভ। ইউক্রেন দলে বেশিরভাগ ফুটবলারই ছিলেন যাঁরা ডিসেম্বরের পর থেকে মাঠেই নামতে পারেননি। রাশিয়া যুদ্ধ চালানোর জেরে বন্ধ হয়ে যায় লিগের খেলা, ফলে ক্লাবের হয়েও খেলতে পারেননি ফুটবলাররা। এই প্লে অফ মার্চে হওয়ার কথা থাকলেও যাতে ইউক্রেন পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে নামতে পারে সে কারণে ফিফা স্কটল্যান্ডের সঙ্গে আলোচনার পর প্লে অফ পিছিয়ে দেয়। সেই ম্যাচেই এলো স্মরণীয় জয়। বিভিন্ন প্রান্তে থাকা ইউক্রেনের মানুষ নিজের দেশে দলকে সমর্থনের জন্য ভিড় জমিয়েছিলেন স্টেডিয়ামে। কিভে বহু মানুষ বেসমেন্টে বসে খেলার ফলাফলের উপর নজর রেখেছিলেন।

এরই মধ্যে ফুটবল সম্রাট পেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বার্তা পাঠিয়ে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার আর্জি জানিয়েছেন। ৮১ বছরের পেলে নিজে যুদ্ধ করছেন ক্যান্সারের সঙ্গে। পুতিনকে পাঠানো বার্তায় তিনি লিখেছেন, বিগত কয়েক মাস ধরে দেশে যে হৃদয়বিদারক ঘটনা ঘটছে তা অন্তত ৯০ মিনিটের জন্য ভোলার চেষ্টা করেছেন ইউক্রেনবাসী। বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা খুবই কঠিন বিষয়। জীবনের অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে থাকা মানুষের কাছে তা কার্যত অসম্ভবের মতোই ব্যাপার।

পেলে তাঁর ইনস্টাগ্রাম পোস্টে বুঝিয়ে দিয়েছেন, রাশিয়ার যুদ্ধ চালানোয় যৌক্তিকতা নেই। তাই ইউক্রেনে যুদ্ধ বন্ধের পক্ষে সওয়াল করেছেন ফুটবল সম্রাট। পেলে পুতিনকে খোঁচা দিয়ে লিখেছেন, আমরা যখন একে অপরের সঙ্গে হাসিমুখে মিলিত হয়েছি, দীর্ঘ সময় করমর্দন করেছি, তা যে আজকের মতো দুজনের ভাবধারায় এতটা ফারাক তৈরি করবে তা কল্পনাতীত। শেষবার পুতিনের সঙ্গে পেলের সাক্ষাৎ হয়েছিল মস্কোয় ২০১৭ সালে। এখন যুদ্ধ থামানোর বিষয়টি যে পুতিনের হাতেই রয়েছে সে কথা উল্লেখ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের সওয়াল করেছেন পেলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+