Euro 2020: রোনাল্ডোর পথে হেঁটে স্পনসরের বোতল সরালেন পোগবা
কোকোকোলার বদলে জল পানের পক্ষে সওয়াল করেছিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সাংবাদিক সম্মেলনে তাই টেবিলে রাখা কোকোকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন পর্তুগালের অধিনায়ক। এ জন্য ৪ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখেও পড়ে ইউরোর স্পনসর কোকোকোলা। এবার রোনাল্ডোকে অনুসরণ করেই আরেকটি স্পনসরের বোতল সরালেন ফ্রান্সের তারকা পল পোগবা।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ইউরো কাপ অভিযান শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। পর্তুগালের সঙ্গেই গ্রুপ অব ডেথে জার্মনির সঙ্গে রয়েছে ফ্রান্স। জার্মানিকে হারানোর পর রীতি মেনে সাংবাদিক সম্মেলনে পাঠানো হয়েছিল ম্যাচের সেরা পল পোগবাকে। চেয়ারে বসেই তিনি সরিয়ে দেন ইউরোর স্পনসর হিনেকেনের বিয়ারের বোতল।
116k views 😭 https://t.co/1MBUHjQesY
— Shakeel (@_alltimehigh2) June 16, 2021
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলা ফ্রান্সের তারকা মিডফিল্ডার পোগবা ধর্মপ্রাণ মুসলিম। সে কারণেই তিনি বিয়ারের বোতল সরিয়ে রেখে বার্তা দিতে চাইলেন। আর সেটা হল রোনাল্ডোর কোকাকোলা বোতল সরানোর একদিন পরেই। জার্মানির বিরুদ্ধে মাঝমাঠে দুরন্ত ফুটবল উপহার দেন পোগবা। আন্তোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে, করিম বেঞ্জেমাদের দারুণভাবে বল সাপ্লাই দিচ্ছিলেন তিনি। সাংবাদিক সম্মেলনে বিয়ারের বোতল সরালেও অবশ্য জল ও কোকোকোলার বোতল সরাননি পোগবা।

বিশ্বকাপ জেতার পর এবার ইউরো জিতে বদ্ধপরিকর ফ্রান্স। প্রথম ম্যাচে আত্মঘাতী গোলে জয় পেলেও তা থেকেই আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে দিদিয়ের দেশঁ-র দল। শনিবার বুদাপেস্টে ফ্রান্স খেলবে হাঙ্গেরির বিরুদ্ধে। ভারতীয় সময় অনুসারে ম্যাচটি শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। ওই গ্রুপের পরের ম্যাচে শনিবারই রাত সাড়ে ৯টায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পর্তুগাল খেলবে জার্মানির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications