ক্লাব নিয়ে কোনও চিন্তা ভাবনাই নেই ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকদের: রোনাল্ডো

ক্লাব নিয়ে কোনও চিন্তা ভাবনাই নেই ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকদের: রোনাল্ডো

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার পরিবার ক্লাবের বিষয়ে উদাসীন জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত কাল তিনি জানিয়েছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেডে নিজেকে প্রতারিত মনে হচ্ছে তাঁর এবং তিনি এ-ও মনে করেন যে কোচ এরিক টেন হাগ ছাড়াও ক্লাবের দু-এক জন রয়েছেন যাঁরা তাঁকে চাননা রেড ডেভিলসে। স্যার অ্যালেক্স ফার্গুসনের পরবর্তী সময়ে ম্যান ইউ-এর কোনও কোনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলেও জানিয়েছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা।

 ক্লাব নিয়ে কোনও চিন্তা ভাবনাই নেই ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকদের: রোনাল্ডো

এ বার রোনাল্ডোর নিশানায় ক্লাবের মালিকপক্ষ গ্লেজার পরিবারের উদাসীনতা। পিয়ের্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন সিআর ৭। উল্লেখ্য, পুরো সাক্ষাৎকার এখনও প্রকাশিত হয়নি, কিছু হাইলাইটিং পয়েন্টই সামনে বেরিয়ে এসেছে। গোল.কম-এর রিপোর্ট অনুযায়ী রোনাল্ডো সেই সাক্ষাৎকারে বলেছেন, "ক্লাবের মালিক পক্ষ, শুনুন গ্লেজার্সরা ক্লাব নিয়ে কোনও চিন্তা ভাবনা করে না, তাদের কিছু যায় আসে না- আমি পেশাদার খেলার কথা বলতে চাইছি। আপনারা যেমনটা জানেন যে ম্যানচেস্টার (ইউনাইটেড) একটা মার্কেটিং নির্ভর ক্লাব এবং মার্কেটিং থেকেই ওরা টাকা তুলে নেবে। কিন্তু খেলা, আমার মতে তাদের এতে কিছু যায় আসে না।"

রোনাল্ডোকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি ক্লাবটির মালিকদের সঙ্গে কথা বলেছেন। এই প্রসঙ্গে রোনাল্ডো বলেছেন, "সমর্থকেরা সব সময়েই ঠিক। আমার মনে হয় সমর্থকদের সত্যিটা জানা উচিৎ। তাঁদের জানা উচিৎ যে আমরা সেই ধরনের খেলোয়াড়দেরই চাই যাঁরা ক্লাবের জন্য ভাল। আমি ক্লাবের জন্য সেরাটা চাই। এই কারণেই আমি ম্যানচেস্টার ইউইনাইটেডে এসেছি, এই কারণেই আমি এই ক্লাবকে ভালবাসি। কিন্তু ক্লাবের মধ্যে এমন কিছু রয়েছে যা ম্যানচেস্টারকে (ইউনাইটেড) টপ লেভেলে পৌঁছতে দিচ্ছে না।"

রোনাল্ডোর এই মন্তব্যের বিষয়ে ক্লাবের তরফ থেকে নিজেদের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। ক্লাবের তরফ থেকে বলা হয়েছে, "ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেওয়া একটা সাক্ষাৎকারের দিকে নজর রেখেছে ক্লাব। পুরোটা সামনে আসার পর এই বিষয়ে ক্লাবের পক্ষ প্রতিক্রিয়া দেওয়া হবে। আমাদের প্রধান লক্ষ্য মরসুমের দ্বিতীয়ার্ধের জন্য প্রস্তুতি সারা এবং মোমেন্টামকে ধরে রাখা।"

২০২১ সালের অগস্ট মাসে রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসেন। স্যার অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে তাঁর প্রথম স্পেল এই ক্লাবে ছিল মনে রাখার মতো। তিনটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ এপবং প্রথম ব্যালন ডি'ওর এই ক্লাব থেকেই জেতেন রোনান্ডো। গত মরসুমে সব প্রতিযোগীতা মিলিয়ে নিজের প্রিয় ক্লাবের হয়ে ২৪টি গোল করেছিলেন রোনাল্ডো। কিন্তু তবুও প্রিমিয়ার লিগে ছয় নম্বরে শেষ করেছিল ইউনাইটেড, চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় ক্লাবটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+