বিচ ফুটবলের লোগো, ম্যাসকট বাজার মাতাবে, মত আয়োজকদের

বছর শেষে তাজপুরে বসবে বিচ ফুটবলের আসর। তার আগে জোরকদমে প্রস্তুতি সারছেন উদ্যোক্তারা। 

বিশ্বকাপের রেশ ধরেই ঢুকে যাবেন বিচ ফুটবলে- এমনটাই মত মদন মিত্রের। বছরের শেষে দীঘার কাছে তাজপুরে বসতে চলেছে বিচ ফুটবলের আসর। তবে দেরি থাকলেও কাজের গতি এগিয়ে নিয়ে যাচ্ছেন বিচ ফুটবলের আয়োজকরা।

বিচ ফুটবলের লোগো, ম্যাসকট বাজার মাতাবে, মত আয়োজকদের

সদ্য সদ্য মুক্তি পেল বিচ ফুটবলের ম্যাসকট ও লোগো। অনেকটা বিশ্বকাপের লোগোর ধাঁচেই বিচ ফুটবলের লোগোকে রূপ দিয়েছেন আয়োজকরা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ও লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পাওয়া শুভদীপ চট্টোপাধ্যায় বানিয়েছেন এই লোগো।

ম্যাসকটের নামটি ভারি অভিনব -'বি'। এই 'বি' বিচ অর্থেও ব্যবহার হয়। আবার বেঙ্গল অর্থেও ব্যবহার করা যায়। এই বিচ ভলিবলের দুই ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এবং প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দোপাধ্যায়। দু'জনেই দারুণ আশাবাদী এই টুর্নামেন্টের সাফল্যের বিষয়ে। মদন মিত্র এও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও দারুণ আগ্রহী এই বিচ ফুটবল টুর্নামেন্ট নিয়ে।

বিচ ফুটবলের লোগো, ম্যাসকট বাজার মাতাবে, মত আয়োজকদের

এর আগে ২০১৪ -তে একবার বিচ ফুটবলের আসর বসলেও সেভাবে বড় করে এই টুর্নামেন্ট হয়নি। তবে তাজপুরে আয়োজিত এই টুর্নামেন্ট ভারতে বিচ ফুটবলকে অন্য স্তরে পৌঁছে দেবে এমনটাই মনে করছেন উদ্যোক্তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+