আইএসএলে এফসি গোয়াকে হারিয়ে এটিকে মোহনবাগানকে দুইয়ে নামাল হায়দরাবাদ এফসি

আইএসএলে আজ ছিল ডাবল হেডার। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে লিগশীর্ষে চলে গিয়েছিল এটিকে মোহনবাগান। যদিও তা দীর্ঘস্থায়ী হলো না। ব্যাম্বোলিমে এফসি গোয়াকে ৩-২ গোলে উড়িয়ে দিল হায়দরাবাদ এফসি। এর ফরে সবুজ মেরুনকে দুইয়ে নামিয়ে একে উঠে এলো নিজামের শহর।

এফসি গোয়াকে হারিয়ে এটিকে মোহনবাগানকে দুইয়ে নামাল হায়দরাবাদ

ম্যাচের ২৫ মিনিটে বার্থোলোমিউ ওগবেচের গোলে এগিয়ে গিয়েছিল হায়দরাবাদ। ৩৫ মিনিটে জর্জ অর্টিজের গোলে সমতা ফেরায় এফসি গোয়া। কিন্তু ৪১ মিনিটে ফের হায়দরাবাদকে এগিয়ে দেয় ওগবেচের দ্বিতীয় গোল। প্রথমার্ধে খেলার ফল ছিল ২-১। এদিনের ম্যাচে শুরুটা গোয়া ভালোই করেছিল। কিন্তু ওগবেচের দুটি গোলই ফারাক গড়ে দেয়। চলতি আইএসএলে তিনিই সর্বাধিক গোলদাতা, এদিনের জোড়া গোলে তাঁর গোলসংখ্যা বেড়ে হলো ১৫। তাঁর পরে রয়েছেন ইগর আঙ্গুলো, তিনি ১০টি গোল করেছেন।

৭০ মিনিটে হায়দরাবাদের হয়ে ব্যবধান বাড়ান জোয়াও ভিক্টর। মিনিট তিনেক পরই আরেকটি গোল শোধ করে গোয়া। দেবেন্দ্র মুরগাঁওকরের অনবদ্য হেডারে খেলার ফল ৩-২-এ দাঁড় করায় ডেরেক পেরেইরার দল। মিনিট পাঁচেকের ইনজুরি টাইম অবধি সমতা ফেরানোর লড়াই চালিয়েও পরাজয় এড়াতে পারেনি গোয়া।

এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ফের দখলে নিল হায়দরাবাদ। ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল এটিকে মোহনবাগান। ১৭টি ম্যাচে হায়দরাবাদের এটি নবম জয়। পাঁচটি ড্র করার পাশাপাশি তারা পরাজিত হয়েছে তিনটি ম্যাচে। এটিকে মোহনবাগান ১৬টির মধ্যে জিতেছে ৮টিতে, ড্র ৬টিতে, ২টি ম্যাচে হেরেছে আপাতত টানা ১২ ম্যাচে অপরাজেয় বাগান। ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে এফসি গোয়া। কাল চেন্নাইয়িন এফসি মুখোমুখি হবে জামশেদপুর এফসির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+