আইএসএলে ১০ জনে খেলেও হায়াদরাবাদকে ৩-২ গোলে হারাল ওড়িশা
আইএসএলে ১০ জনে খেলেও হায়াদরাবাদকে ৩-২ গোলে হারাল ওড়িশা
আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দশ জনে খেলেও হায়দরাবাদ এফসি-কে ৩-২ গোলে হারাল ওড়িশা এফসি। এই জয়ের ফলে ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে ওড়িশা। সমপরিমাণ ম্যাচ খেলে ৪ পয়েন্ট দাঁড়িয়ে থাকা হায়দরাবাদ এফসি ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বশেষ অর্থাৎ দশ নম্বর স্থানে অবস্থান করছে।
পুনের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লক্সে ম্যাচের শুরু থেকেই ওড়িশা ও হায়দরাবাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। দুই দলই একে অপরের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে। সেই সময় একাধিক গোলের সুযোগ নষ্ট করেন দুই দলের খেলোয়াড়েরাই। ম্যাচের ২৭ মিনিটে ওড়িশা এফসি-র হয়ে প্রথম গোল দেন বিদেশি কার্লোস ডেলগাডো। ৪১ মিনিটে হোম টিমের হয়ে দ্বিতীয় গোল দেন জিসকো হার্নান্ডেজ। ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ওড়িশা।
Despite being down to 10 men, @OdishaFC edged @HydFCOfficial in Pune last night!
Check out #OFCHFC in pictures 👇
 #HeroISL #LetsFootball #TrueLovehttps://t.co/JJTyKzRioo
— Indian Super League (@IndSuperLeague) December 12, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>গোল শোধ দিতে মরিয়া হায়দরাবাদ এফসি ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায়। পাল্টা প্রতি-আক্রমণে বারবার উঠে আসেন ওড়িশা এফসি-ক ফুটবলাররাও। চলতে থাকে কড়া ট্যাকেল। সেই সময় একাধিকবার ঘাত-প্রতিঘাতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরা। ম্যাচের ৬৪ মিনিটে বিশ্রি ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওড়িশা এফসি-র বিনিত রাই। এরপর ১০ জনের ওড়িশার ওপর ঝাঁপিয়ে পড়ে হায়দরাবাদ।
📽 | Relive the 5⃣-goal thriller from Pune!
Which one from #OFCHFC was your favourite? ❤#HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/Eaj3AuuAS5
— Indian Super League (@IndSuperLeague) December 11, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>যে ফাউলের জন্য লাল কার্ড দেখে মাঠের বাইরে যান ওড়িশার ফুটবলার, সেই পেনাল্টি থেকে গোল দিয়ে হায়দরাবাদ এফসি-র হয়ে গোলের ব্যবধান কমান বোবো। খেলার গতির বিরুদ্ধে গিয়ে ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে ওড়িশার হয়ে ব্যবধান বাড়ান গুয়েদেস। ৮৯ মিনিটে রোহিত কুমার গোল দিয়ে হায়দরাবাদের হয়ে ব্যবধান কমালেও ম্যাচ জেতে ওড়িশা।
আজ আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে চেন্নাইয়ান এফসি। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে নর্থইস্ট। সম পরিমাণ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে রয়েছে চেন্নাইয়ান এফসি।
Click it and Unblock the Notifications