আইএসএলে ওড়িশা এফসি-র কাছে চেন্নাইয়ান এফসি-র হার

আইএসএলে ওড়িশা এফসি-র কাছে চেন্নাইয়ান এফসি-র হার

আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-র কাছে ২-০ গোলে হার হজম করতে হল চেন্নাইয়ান এফসি-কে। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে ওড়িশা। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানেই পড়ে রইল চেন্নাই।

আইএসএলে ওড়িশা এফসি-র কাছে চেন্নাইয়ান এফসি-র হার

ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন ওড়িশা ও চেন্নাই-র ফুটবলাররা। তবে সুযোগের সদ্ব্যবহার করে হোম টিম। ম্যাচের ৩৭ মিনিটে জেরি-র গোলে এগিয়ে যায় ওড়িশা। ঠিক চার মিনিট পর বিনিত রাই-র দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ায় স্থানীয় দল। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ওড়িশা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে চেন্নাইয়ান এফসি। আক্রমণে ঝাঁঝ বাড়ানো হয়। সেই সময় গোলের বেশকিছু সহজ সুযোগ নষ্ট করেন চেন্নাই-র ফুটবলাররা। অন্যদিকে ওড়িশার ফুটবলাররা বেশ কয়েকবার কাউন্টার অ্যাটাকে উঠলেও আর গোল পেতে ব্যর্থ হন।

A missed penalty, a defensive lapse and a ⚡ strike! 😱

📺 Here's how @OdishaFC claimed their 4⃣th win of the campaign!

Full highlights 👉 https://t.co/rmWGefJAi2#ISLRecap #OFCCFC #HeroISL #LetsFootball pic.twitter.com/0OXggdG0Ox
— Indian Super League (@IndSuperLeague) January 6, 2020

কাল অর্থাৎ বুধবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হচ্ছে নর্থইস্ট ইউনাইটেড। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে গোয়া। এই ম্যাচ জিতলে ফের শীর্ষে পৌঁছে যাবে তারা। অন্যদিকে ৯ ম্যাচ খেলে ১১ পয়েন্টে দাঁড়িয়ে থাকা নর্থইস্ট ইউনাইটেডের কাছে এই ম্যাচ ডু অর ডাই গোত্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+