Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অজস্র সুযোগ নষ্টের খেসারত দিতে হল খালিদের নর্থইস্ট’কে

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না খালিদ জামিলের। ওড়িশা এফসি'র বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ফের হারের মুখ দেখল নর্থইস্ট ইউনাইটেড। ওড়িশার বিরুদ্ধে ১-০ গোলে ম্যাচ হেরে লিগ টেবলের নবম স্থানে নেমে গেল হাইল্যান্ডার'রা।

অজস্র সুযোগ নষ্টের খেসারত দিতে হল খালিদের নর্থইস্ট’কে

তিন পয়েন্ট মাঠে ছেড়ে আসতে হলেও এ দিন হারার মতো মোটেও খেলেনি নর্থইস্ট। চলতি মরসুমে শুরু থেকে ছন্দে থাকা ওড়িশার আক্রমণ এবং মাঝমাঠের মধ্যে লিঙ্কআপ-ই ম্যাচের শুরুতেই নষ্ট করে দিয়েছিলেন খালিদ। মাঝমাঠের সঙ্গে আক্রমণের ব্যবধান তৈরি হওয়ার ফলে আক্রমণে আসার চেষ্টা করলেও কিছুতেই গুছিয়ে উঠতে পারছিল না ওড়িশা। তবুও এর মধ্যে গোলের দরজা প্রায় খুলে ফেলেছিল তারা।

ম্যাচের ১৭ মিনিটে আরিদাই সুয়ারেজের ফ্রি-কিক ফিরে আসে ক্রসবারে লেগে। প্রতিআক্রমণে নর্থইস্টও সুযোগ তৈরি করেছিল। ফাইনাল পাস ভুল হওয়ায় আই লিগ জয়ী কোচের দলের আক্রমণ দানা বাঁধছিল না। দেশহর্ন ব্রাউনের দিকে নর্থইস্টের মিডফিল্ডাররা যে বলগুলি বাড়াচ্ছিলেন তা থেকে গোল হয় না। দেশহর্ন নিজেও বেশ কিছু ক্ষেত্রে বলের ট্র্যাপিং ঠিক মতো করতে না পারায় সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছেন। প্রথমার্ধে অনবদ্য কিপিং করেন নর্থইস্টের মির্শাদ মিচু। একাধিক ক্ষেত্রে একাহাতে দলের বিপদ রক্ষা করেছেন এই তরুণ গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল নর্থইস্টের সামনে। বাঁ-দিক থেকে ভেসে আসা একটি ক্রস বক্সের মধ্যে অরক্ষিত অবস্থায় পেয়েও জালে রাখতে পারেননি মাথিয়াস করিয়ার। দ্বিতীয়ার্ধে নর্থইস্টের আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে রোচারজিলা'র পরিবর্তে ইমরান খান নামার পর। দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর নিজের কাজটা ভাল মতোই পালন করে গিয়েছেন ইমরান। মনিপুরের এই ফুটবলারের বেশ কিছু ঠিকানা লেখা পাস কাজে লাগাতে পারলে ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে সমস্যা হতো না খালিদ জামিদের দলের। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় তা আর হয়ে ওঠেনি।

ম্যাচের ৮১ মিনিটে খেলার গতি বিপরীতে প্রতিআক্রমণে এসে নর্থইস্ট প্রাচীরে ফাটল ধরান জোনাথাস ক্রিস্টিয়ান। বক্সের মধ্যে ফার পোস্টে রাখা থোইবা সিং-এর চিপ থেকে হেডে গোল করে কিকো রামিরেজের দলকে এগিয়ে দেন ম্যাচের সেরা জোনাথাস। পিছিয়ে পরা নর্থইস্টের পক্ষে গোল শোধ করে ম্যাচে ফেরা সম্ভব হয়নি। খালিদের দল যে সুযোগগুলি পেয়েছিল দ্বিতীয়ার্ধে সেগুলি সঠিক ব্যবহার করতে পারলে এই ম্যাচে অন্তত তিন বার প্রতিপক্ষের জালে বল জড়াতে পারত তারা। হাইল্যান্ডারদের বিরুদ্ধে তিন পয়েন্ট নিশ্চিত করা ওড়িসা ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+