আইএসএলে প্রথম জয়ের মুখ দেখল নর্থইস্ট ইউনাইটেড, হারের হ্যাটট্রিক এফসি গোয়ার

চলতি আইএসএলে প্রথম জয়ের মুখ দেখল নর্থইস্ট ইউনাইটেড এফসি। প্রথমার্ধ ১-১ থাকার পর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে জয়সূচক গোলটি করেন ক্যামারা। এদিন ফতোরদায় ১০ মিনিটের মাথায় গোল করে নর্থইস্ট ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন রছারজেলা। যদিও তিন মিনিট পরেই সমতা ফেরান আলেকজান্ডার জেসুরাজ। দুই দলই সারা ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। তবে খাসা ক্যামারার গোলেই হলো নর্থইস্টের বাজিমাত।

জয়ের মুখ দেখল নর্থইস্ট ইউনাইটেড, হারের হ্যাটট্রিক এফসি গোয়ার

ম্যাচে বল দখলের লড়াইয়ে নর্থইস্টের চেয়ে অনেকটা এগিয়ে থাকলেও শেষরক্ষা হয়নি খাসা ক্যামারার শেষ লগ্নে জোরালো শটের গোলে। প্রথমার্ধে নর্থইস্টের চেয়ে ভালো ফুটবলও খেলছিল এফসি গোয়া। সুযোগ তৈরির চেষ্টা চালালেও আক্রমণভাগ বিপজ্জনক হয়ে উঠতে পারেনি। বারবারই প্রকট হতে থাকে দুর্বলতা। দ্বিতীয়ার্ধে দুই দলই বেশিরভাগ সময় ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে। মাঝমাঠেই খেলা সীমাবদ্ধ ছিল, তবে ভুল পাসের প্রাচুর্য্য খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকেই।

এরই মধ্যে নিজেদের রক্ষণ জমাট করে নিয়ে কাউন্টার-অ্যাটাকে যেতে থাকে নর্থইস্ট। মাতিয়াস কুরিউরের কয়েকটি শট পোস্টে লেগে ফিরেও আসে। তবে ক্যামারার শট গোয়ার এক পয়েন্ট পাওয়ার আশায় জল ঢেলে দেয়।

জয়ের মুখ দেখল নর্থইস্ট ইউনাইটেড, হারের হ্যাটট্রিক এফসি গোয়ার

এবারের আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ২-৪ গোলে পরাস্ত হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড। পরের ম্যাচ কেরালা ব্লাস্টার্সের সঙ্গে গোলশূন্য ড্র। নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসি নর্থইস্টকে হারায় ২-১ গোলে। অন্যদিকে, এফসি গোয়া নিজেদের প্রথম দুটি ম্যাচেই হেরে গিয়েছিল। প্রথম ম্যাচে মুম্বই সিটি হারায় ৩-০ গোলে। জামশেদপুর এফসির বিরুদ্ধেও তিন গোল হজমের পর একটি গোল করতে সক্ষম হয়েছিল গোয়ার দলটি।

এদিনের ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন এর্নান সান্তানা। এই জয়ের সুবাদে নর্থইস্ট ইউনাইটেড পয়েন্ট তালিকায় উঠে এসেছে অষ্টম স্থানে। তাদের দখলে ৪ ম্যাচে ৪ পয়েন্ট। কেরালা ব্লাস্টার্স নবম ও এসসি ইস্টবেঙ্গল দশম স্থানে নেমে গিয়েছে। এফসি গোয়া তিন ম্যাচে তিনটিতেই পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় সকলের নীচে রয়েছে। মঙ্গলবার এফসি গোয়া খেলবে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আগামী শুক্রবার নর্থইস্ট ইউনাইটেড এফসি খেলবে ওডিশা এফসির বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+