আইএসএলে ওডিশার বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে শীর্ষে কেরালা ব্লাস্টার্স, অপরাজেয় টানা ১০ ম্যাচে

আইএসএলে টানা ১০টি ম্যাচে অপরাজেয় কেরালা ব্লাস্টার্স এফসি। আজ ওডিশা এফসিকে হারিয়ে লিগশীর্ষে চলে গেল ইয়েলো ব্রিগেড। নিশু কুমার ও হরমনজ্যোৎ খাবরার গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে ছিল কেরালা ব্লাস্টার্স। দ্বিতীয়ার্ধে কোনও দলই আর গোল করতে পারেনি। এই জয়ের ফলে ১১ ম্যাচে ২০ পয়েন্ট হল কেরালার।

আইএসএলে ওডিশার বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে শীর্ষে কেরালা

গত রবিবার হায়দরাবাদ এফসিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স এফসি। আজও কোনও গোল হজম করতে হলো না তাদের। এদিন কেরালা ব্লাস্টার্সের অধিনায়কের আর্মব্যান্ড ছিল আদ্রিয়ান লুনার হাতে। প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেয় কেরালা। সুযোগ ওডিশা এফসিও যে পায়নি তা নয়, কিন্তু ফাইনাল থার্ডে কাজের কাজটাই করতে পারেনি।

আইএসএলে ওডিশার বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে শীর্ষে কেরালা

কেরালা ব্লাস্টার্সের দুটি গোলের পিছনেই রয়েছে অধিনায়ক লুনার অবদান। লুনার বাড়ানো বল ধরে ওডিশার ডিফেন্ডারকে পরাস্ত করে নিশু কুমার যে শটটি নেন, ঝাঁপিয়েও তা প্রতিহত করতে পারেননি অর্শদীপ সিং। ৪০ মিনিটের মাথায় হরমনজ্যোৎ খাবরার গোলে ব্যবধান বেড়ে হয় ২-০।

বাঁ প্রান্ত থেকে কর্নার নিয়েছিলেন লুনা, অরক্ষিত অবস্থায় ছিলেন হরমনজ্যোৎ। কর্নারে মাথা ছুঁইয়ে গোল করতে কোনও অসুবিধাই হয়নি তাঁর। দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া প্রয়াস চালাতে থাকে ওডিশা এফসি। কিন্তু কেরালা ব্লাস্টার্সের রক্ষণ ছিল জমাট। গোল করার লোকের অভাবই ভোগাল ওডিশাকে। তার মধ্যে কেরালার গোলকিপার প্রভসুখন গিলও ভালো কয়েকটি সেভ করেন। দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে ওডিশা এগিয়ে থেকেও পরাজয় এড়াতে পারেনি। প্রথম সাক্ষাতে ওডিশাকে ২-১ গোলে হারিয়েছিল কেরালা।

আইএসএলে ওডিশার বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে শীর্ষে কেরালা

ম্যাচের সেরা হয়েছেন হরমনজ্যোৎ খাবরা। কাল চেন্নাইয়িন এফসি মুখোমুখি হবে হায়দরাবাদ এফসির। লিগশীর্ষে রয়েছে কেরালা। দ্বিতীয় স্থানে জামশেদপুর এফসি। মুম্বই এফসির পর চতুর্থ স্থানে রয়েছে হায়দরাবাদ। পাঁচে রয়েছে এটিকে মোহনবাগান। চেন্নাইয়িন এফসি রয়েছে ছয়ে। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রইল ওডিশা এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+